জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মাধবপুরে এক সড়কে ৩ উপজেলার হাজারো মানুষের ভোগান্তি


প্রকাশিত হয়েছে : ২৯ মার্চ ২০২৩, ৫:৪২:১৪ অপরাহ্ন

পিন্টু অধিকারী মাধবপুর:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন নাসিরনগর আঞ্চলিক সড়কে দীর্ঘদিন ধরে মেরামত ও সংস্কার না করায় মাধবপুর, নাসিরনগর ও লাখাই উপজেলার প্রায় ৫০টি গ্রামের মানুষ ভোগান্তির মধ্যে পড়েছে।
৩ উপজেলার মানুষের ঢাকা ও সিলেটের সঙ্গে যোগাযোগের সহজ মাধ্যম হওয়ায় দীর্ঘদিন ধরে ওই সড়কে যাতায়াত করে থাকেন। এছাড়া ভাটি এলাকার কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফসল দেশের বিভিন্ন স্থানে ওই সড়ক দিয়ে পরিবহন করে থাকে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বেহাল দশা হয়ে রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে এ সড়কে ছোট বড় যানবাহন চলাচল করে। ৪ বছর ধরে এ সড়কে সংস্কার না করায় দুর্ভোগে পড়েছে ওই এলাকার মানুষ।
ছাতিয়াইন এলাকার বাসিন্দা ও হবিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ জাহাঙ্গীর আলম জানান, ছাতিয়াইন নাসিরনগর আঞ্চলিক সড়কে প্রতিদিন ৩ উপজেলার প্রায় ৫০টি গ্রামের লোকজন দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করে থাকে। ঢাকা সিলেট মহাসড়কের ছাতিয়াইন বাসস্ট্যান্ডে নেমে এ সড়ক দিয়ে সহজেই গন্তব্যস্থলে আসা যাওয়া করা যায়। কিন্তু সড়কটি সংস্কার ও মেরামত না করায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সড়কের বিভিন্ন জায়গায় পিচ ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্ত পার হয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অনেক সময় সড়কে গাড়ি বিকল হয়ে ঘটছে সড়ক দুর্ঘটনা। ছাতিয়াইন বিশ^নাথ উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ জানান, সড়ক মেরামত ও সংস্কারের কাজ নিম্নমানের হওয়ায় কিছুদিনের মধ্যেই এ সড়কের বিভিন্ন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মানুষের কষ্টের কথা চিন্তা করে সড়কটি ভালভাবে দ্রুত মেরামত করা জরুরী প্রয়োজন।
মাধবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম বলেন, আঞ্চলিক এ সড়কটি খুবই জনগুরুত্বপূর্ণ। সড়কটির দ্রুত মেরামত করার জন্য দীর্ঘদিন ধরে উপজেলা পরিষদসহ সরকারের বিভিন্ন দপ্তরে দাবি করা হয়েছে। আশা করি সরকার গুরুত্ব বিবেচনা করে এ সড়কটি মেরামত করবে।
মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম বলেন, এ সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরে পাঠোনো হয়েছে। অর্থ বরাদ্দ পেলেই সড়কটি সংস্কার করা হবে।

প্রচ্ছদ এর আরও খবর
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩

সর্বশেষ সংবাদ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
পৌষ-মাঘের শীতে ভোটের উত্তাপ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
বড়লেখায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
সিলেটে বাসদের লাল পতাকা মিছিল সমাবেশ
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
দলদলি প্রাথমিক বিদ্যালয়ের ১১০ শিক্ষার্থী পেল উপহার
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটের সকল উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
সিলেটসহ পাঁচ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
হবিগঞ্জ সীমান্তে ৫৫ বিজিবির আধুনিক নজরদারি, আটক ৩
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
ছাত্রদল নেতা পলাশ একসিডেন্ট করে হাসপাতালে : দোয়া কামনা
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
সিলেটে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হলেন ২ যুগ্ম সচিব
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
বড়শালায় দুটি বাসে আগুন দেয়ার চেষ্টা
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর :  আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
সিলেটের ষষ্ঠ পৌরসভা হলো জৈন্তাপুর : আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
অটোরিকশায় ফেলে যাওয়া ব্যাগ মালিককে ফিরিয়ে দিলো পুলিশ
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
সারদা হলে আ’লীগের বৈঠকের প্রস্তুতির অভিযোগ, জাসাসের তালা
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
বটেশ্বরে ৫৪৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
নগরে ৭ ছাত্রলীগ কর্মী আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top