জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

রাজধানীতে আগুনের ভয়াবহতা


প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০২৩, ১২:৩৫:৩৬ অপরাহ্ন

রাজধানী ঢাকা যেনো আগুনের নগরী হয়ে ওঠেছে এখন। প্রায়ই সংঘটিত হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা। রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের দগদগে স্মৃতি মুছতে না মুছতেই আগুনে পুড়েছে নিউ সুপার মার্কেট। এতে মূল মার্কেটের কয়েকশ’ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এর আগে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে শত শত দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ঈদের প্রাক্কালে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটের বিভিন্ন দোকানের শত শত কোটি টাকার কাপড় পুড়ে ছাই হয়েছে। এতে পথে বসেছেন অসংখ্য ব্যবসায়ী। আর ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য ব্যবসায়ী ও লোকজন আর্থিক দিক দিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি এই অগ্নিকাণ্ডের অনেকটা প্রভাব পড়েছে ঈদ মার্কেটে। অনেকের মতে, বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের জেরে বাজারে কাপড়চোপড়ের দাম বেড়ে গেছে। এছাড়া কিছু দিন আগেও গুলিস্তান, ওয়ারি ও মহাখালীতে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনায়ই জানমালের ক্ষতি হয়েছে। নিঃস্ব হয়েছেন মানুষ।
২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নিমতলীর নবাব কাটরায় রাসায়নিক দাহ্য পদার্থের গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে  নিহত হন নারী ও শিশুসহ ১২৪ জন। পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালে শুধু রাজধানীতেই ২ হাজার ৮৮টি অগ্নি দুর্ঘটনা ঘটে। বিশ্বে অগ্নি দুর্ঘটনায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর ঘোষণা করা হয়েছে ঢাকাকে।
এসব অগ্নিকাণ্ডের পেছনে অনেকে অনেক কারণের কথা বলছেন। কোন কোন ক্ষেত্রে ষড়যন্ত্র ও চক্রান্তের অভিযোগ ওঠলেও বেশির ভাগ ক্ষেত্রে অগ্নিকান্ডের জন্য দায়ী করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটসহ অন্যান্য ত্রুটি বিচ্যুতি ও অসতর্কতাকে। এছাড়া অগ্নি নির্বাপনে প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম ও দক্ষ লোকবলের অভাবকেও অনেকে দায়ী করছেন। রাজধানী ঢাকার দোকানপাট বাড়িঘর ও স্থাপনার সংখ্যার তুলনায় অগ্নিনির্বাপন ব্যবস্থা নিতান্তই অপ্রতুল। গুলিস্তান ও বঙ্গবাজারের অগ্নিকান্ডের ঘটনায় তাদের এই অপ্রতুলতা ও দুর্বলতা স্পষ্টভাবে ফুটে ওঠেছে। ঢাকায় কোন ওয়াটার হাইড্রেন্ট না থাকায় বড়ো সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
তাদের মতে, একটি পরিকল্পিত নগরায়নের জন্য ওয়াটার হাইড্রেন্ট থাকা অত্যন্ত জরুরি। অগ্নি নির্বাপনের ক্ষেত্রে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ঢাকা নগরীতে মিল ফ্যাক্টরী ছাড়া কোথাও ওয়াটার হাইড্রেন্ট নেই বলা যায়। পানি সরবরাহ না থাকলে ফায়ার সার্ভিস অসহায় হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, ওয়াটার হাইড্রেন্টে সবসময় প্রেশারে পানি ভরা থাকে। হাইড্রেন্ট খুললেই পানি পাওয়া যায়। প্রয়োজন অনুসারে বিভিন্ন স্থানে এই ওয়াটার হাইড্রেন্ট স্থাপন করা হয়। যখন কোথাও আগুন লাগে, তখন পানির ঘাটতি মেটানোর জন্য ফায়ার হাইড্রেন্টের সঙ্গে হোস বা পাইপ লাগিয়ে পানির অভাব দূর করা যায় এবং আগুন নেভানো যায়।
যা-ই হোক, ঢাকায় কোনো এতো ঘন ঘন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা এবং এর কারণ নির্ণয় করে অবিলম্বে তা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি ও গুরুত্বপূর্ণ। কারণ আগুন একটি ভয়াবহ জিনিস, এটাকে নিয়ন্ত্রণে রাখতে না পালে বা নিয়ন্ত্রণ করা না গেলে যে কী ভয়ানক ক্ষতিকর ও বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে তা সকলেরই জানা। হলিউডের কয়েক যুগ আগে নির্মিত চলচ্চিত্র ‘দ্যা ইনফার্নো’তে দেখানো হয়েছে, সামান্য অবহেলায় বা তুচ্ছ ঘটনা থেকে একটি শহর কিভাবে জ¦লে পুড়ে ছাই হয়ে যেতে পারে। এছাড়া ঢাকার এসব অগ্নিকান্ডের পেছনে অপরাধমূলক কর্মকাণ্ডে আছে কি-না, তাও অনুসন্ধান করে দেখতে হবে। বর্তমান অবস্থায় ফায়ার সার্ভিসের ঢেলে সাজানো এবং আধুনিকীকরণ ও উন্নয়ন ও ত্যন্ত জরুরি। আমরা এদিকে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ব্রিটেনিয়া সুইমিংপুল বন্ধ
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
চতুর্থ ধাপে শাহজালালের মাজারের টাকা গণনা কাল
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসীকে জরিমানা
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
বালাগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
সিলেটে পর্যটক হয়রানি ৪ হাইওয়ে পুলিশ বরখাস্ত
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
বিনামূল্যে হৃদরোগ চিকিৎসা সেবা নিলেন ৯০ জন 
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
কমলগঞ্জে এসআরবি’র দুটি এয়ারগান উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩৮
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
মানবিক মূল্যবোধ সমম্পন্ন মানুষ গড়ে তুলতে হবে: প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় 
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
সিলেটে হামে নতুন ভর্তি ১৭৭
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
জয়নগরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top