জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

সুশাসনে সমৃদ্ধ আফগান অর্থনীতি

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০:০৫ অপরাহ্ন

গতকাল বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় ‘বিশ্বসেরার তালিকায় উঠে এলো আফগান মুদ্রা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, আফগানিস্তানের মুদ্রা আফগানী চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্বের অন্যতম সেরা মুদ্রা হিসেবে আবির্ভুত হয়েছে। এই সময়ের মধ্যে আফগান মুদ্রার দাম ৯ শতাংশ বেড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ও দারিদ্র্যপীড়িত একটি দেশের জন্য এটা অনেক বড় অর্জন বলেই সচেতন মহল ও অর্থনৈতিক বিশ্লেষকদের অভিমত।

২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এর মধ্য দিয়ে প্রায় দুই দশকের যুদ্ধ ও সংঘাতের অবসান ঘটে। নিউইয়র্কের ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ও আটকে দেয় যুক্তরাষ্ট্র। এসব ঘটনায় ব্যাপক অর্থনৈতিক চাপের মুখে পড়ে তালেবান শাসকগোষ্ঠী। লক্ষণীয় যে, ২০২১ সালের মার্চ মাসে ১ মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া যেতো ৭৭ দশমিক ৩০ আফগানী। তালেবানদের ক্ষমতা গ্রহণের একদিন আগে এক ডলারের বিনিময় মূল্য ছিলো ৮৮ আফগানী। ২০২১ সালের নভেম্বরে তা পৌঁছে ১৩০ আফগানী। এরপরই ঘুরে দাঁড়াতে শুরু করে আফগানী অর্থাৎ আফগান মুদ্রা তথা আফগান অর্থনীতি। আর এবার আফগান মুদ্রার মান উঠে এসেছে সেরার তালিকায়। বৈশ্বিক মুদ্রা বাজারের রেইট অনুযায়ী, বাংলাদেশী টাকার চেয়েও শক্তিশালী অবস্থানে এখন আফগানিস্তানের মুদ্রা। যেখানে ৭৭ আফগানিতে মিলছে ১ ডলার, সেখানে বাংলাদেশী মুদ্রায় গুনতে হচ্ছে ১১২ টাকা। জানা গেছে, ২ বছর আগে ক্ষমতায় আসা তালেবান শাসকেরা আফগানীকে শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

গত ২৭ জানুয়ারী আন্তর্জাতিক মিডিয়ায় ‘আফগান রাজস্ব সংগ্রহ ও রপ্তানি শক্তিশালী হয়ে ওঠেছে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তালেবান শাসনের অধীনে রপ্তানি বৃদ্ধি, স্থিতিশীল বিনিময় হার এবং শক্তিশালী রাজস্ব সংগ্রহের বিষয়টি উল্লেখ করে বিশ্বব্যাংক ২০২২ অর্থবছরের প্রথম ৯ মাসে আফগান অর্থনীতির পরিস্থিতি আশ্চর্যজনকভাবে উচ্চমুখী হয়েছে বলে মূল্যায়ন করে।

অনেকের মতে, দুর্নীতি হ্রাস বিশেষভাবে সুশাসনের ফলে এতো অল্প সময়ে আফগান অর্থনীতি এতোটা উন্নতি করতে সক্ষম হয়েছে। অথচ আফগানিস্তানে মার্কিন মদদপুষ্ট পুতুল সরকারের পতনের সময় এবং আগে অনেকে বলেছিলেন, তালেবানরা দেশ চালাতে পারবে না। তালেবানদের ক্ষমতা দখলের পর কিছুকালের মধ্যেই দেশে বিপর্যয় দেখা দেবে, ভেঙ্গে পড়বে অর্থনীতি এবং যুদ্ধবিগ্রহে বিশৃঙ্খল ও অকার্যকর হয়ে যাবে আফগানিস্তান। এসবই ছিলো কট্টর মুসলিম শাসনাধীন আফগানিস্তানের প্রতি এক ধরনের হিংসা ও বিদ্বেষপ্রসূত মন্তব্য ও বিশ্লেষণ। সততা ও দুর্নীতিমুক্ত শাসন যে একটি দেশকে কীভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারে এর প্রকৃষ্ট উদাহরণ আফগানিস্তান। ইসলামী আদর্শের প্রকৃত অনুশীলন যে একটি দেশকে সুখ শান্তি ও শৃংখলার নিশ্চয়তা দিতে পারে, এর আলামত স্পষ্ট হয়েছে তালেবানের অধীন আফগানিস্তান থেকে। একথা অস্বীকার করার কোন উপায় নেই এখন।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top