জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

এ কেমন নিষ্ঠুরতা!

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৩, ১২:৩০:৩০ অপরাহ্ন

গতকাল স্থানীয় মিডিয়ায় ‘ছাতকে বড় ভাইয়ের স্বীকারোক্তিতে ছোট বোনের বিচ্ছিন্ন মাথা উদ্ধার’ শিরোনামে একটি অত্যন্ত মর্মান্তিক সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটি শুধু সিলেট নয়, গোটা দেশের সকল সচেতন মানুষকে বিস্মিত ও মর্মাহত করেছে। জানা গেছে, আপন বড় ভাইয়ের স্বীকারোক্তিতে তৃতীয় শ্রেণীতে পড়–য়া ছোট বোন ৯ বছরের শিশু ইভা বেগমের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ খুনের ঘটনায় ৪৮ ঘণ্টা পর গত শুক্রবার রাতে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের লিটন মিয়ার ধানক্ষেত থেকে ইভার খন্ডিত মাথাটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নিহতের বড় ভাই রবিউল হাসানের তথ্যের ভিত্তিতে খন্ডিত মাথাটি উদ্ধার করা হয়। ইভা উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।
জানা গেছে, ২০২২ সালের ৪ অক্টোবর উপজেলার দক্ষিণ কুরশি এলাকায় খালেদ নূর নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় ইভার মা ও বড় ভাই রবিউলকে আসামী করা হয়। ফলে রবিউলকে কারাগারেও যেতে হয়। সম্প্রতি রবিউল কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। প্রতিপক্ষকে ফাঁসাতেই রবিউলের সহযোগিতায় ইভাবে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাতে বড় ভাই রবিউল হাসানের স্বীকারোক্তিতে ইভার মৃতদেহ পাওয়ার স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে তার কাটা মাথাটি পুলিশ উদ্ধার করে।
উপরোক্ত ঘটনাটি যেমন হৃদয় বিদারক তেমনি শংকা সৃষ্টিকারী। এতে একদিকে যেমন সমাজে হিংসা বিদ্বেষের ভয়াল রূপ ফুটে ওঠেছে, তেমনি সামাজিক ও মানবিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয়ের চিত্র ফুটে ওঠেছে। এ যেনো হিংসা বিদ্বেষের কাছে ¯েœহ মমতার এক মর্মান্তিক পরাজয়, এমন অভিমত সচেতন মহলের। এই ঘটনা যে সম্পূর্ণ অভূতপূর্ব ও নজিরবিহীন এমন নয়। কয়েক বছর আগে একই জেলার দিরাই উপজেলায় এ ধরনের অপর একটি ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে জনৈক ব্যক্তি তার নিজ সন্তানকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে। দেশের অন্যান্য স্থানেও এ ধরণের কয়েকটি ঘটনা অতীতে ঘটেছে। তবে একথা অনস্বীকার্য যে, এমন নিষ্ঠুর ঘটনা অত্যন্ত বিরল, সচরাচর এমন ঘটনা ঘটে না। লক্ষণীয় যে, বর্তমানে সমাজে এক ধরনের অস্থিরতা ও উত্তেজনা পরিলক্ষিত হচ্ছে। এর পেছনে অর্থ, জমিজমা ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় জড়িত থাকতে দেখা যাচ্ছে। অভাব অনটন ও জীবন যন্ত্রণা মানুষের এই সমস্যা ও সংকটকে আরো বাড়িয়ে দিচ্ছে। ফলে অনেক ক্ষেত্রে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে অনেক অমানবিক নিষ্ঠুর কর্মকান্ড সংঘটন করছে। উপরের ইভা হত্যার পেছনে হয়তো এমনি কোন বিষয় জড়িত, যাতে ছোট বোনের প্রতি মায়া মমতা ও ¯েœহ পরাভূত হয়েছে, হারিয়ে গেছে অসীম শূন্যতায়। এমন নিষ্ঠুর ঘটনা শুধু অপরাধীকে কঠোর শাস্তি দানের মাধ্যমেই সুরাহা বা বন্ধ করা সম্ভব নয়। এজন্য সমাজে মূল্যবোধের অনুশীলন বাড়ানোর কাজে এগিয়ে আসতে হবে শিক্ষিত ও সচেতন মহলকে। অন্যথায় এ ধরনের হিংসা ও বিদ্বেষমূলক অমানবিক ঘটনা সমাজ জীবনকে নিক্ষেপ করতে পারে এমন অন্ধকারে, যার সাথে শুধু আইয়ামে জাহেলিয়াতেরই তুলনা করা যায়।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top