জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

পশ্চিমা মিডিয়ার নির্লজ্জ পক্ষপাত

প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২৩, ৯:১৮:২০ অপরাহ্ন

নিউইয়র্কভিত্তিক মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি থেকে তিনজন মুসলিম সাংবাদিককে বরখাস্ত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট সিমফোরে জানানো হয়েছে, তিন উপস্থাপক আয়মান মোহেলদীন, মেহেদি হাসান ও আলী ভেলসিকে বরখাস্ত করা হয়েছে। এরই মধ্যে এই মার্কিন গণমাধ্যমটি আয়মান মোহেলদীনের বৃহস্পতিবার ও শুক্রবারের অনুষ্ঠানের উপস্থাপনার জন্য নতুন উপস্থাপক নিয়োগ করেছে। অন্যদিকে গত বৃহস্পতিবার মেহেদি হাসানের নির্ধারিত শো’টি সম্প্রচার করা হয়নি। এছাড়া অপর সাংবাদিক আলি ভেলসির চলতি সপ্তাহের অনুষ্ঠান অন্য কোন উপস্থাপক উপস্থাপনা করবেন বলে জানানো হয়েছে।
গাজায় ইসরাইলীদের নৃশংস গণহত্যার বিপক্ষে বিশেষভাবে ফিলিস্তিনীদের পক্ষে অবস্থান নেয়ার কারণে টিভি চ্যানেল কর্তৃপক্ষ এই মুসলিম সাংবাদিকদের বরখাস্ত করেছে বলে ধারণা করা হচ্ছে। এমএসএনবিসি’র এমন সিদ্ধান্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এমন দু’টি সূত্রের সাথে সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু টিভি চ্যানেল কর্তৃপক্ষ এ ব্যাপারে নিশ্চুপ রয়েছে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ব্যাপক সমালোচিত হচ্ছে তাদের এই নির্লজ্জ পক্ষপাত। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মার্কিন সাংবাদিক অ্যালান ম্যাকলিও এক্সে বলেন, এই ঘটনা যদি চীন কিংবা যুক্তরাষ্ট্রের অন্য কোন শত্রু রাষ্ট্রে হতো, তাহলে তা বিশ্বব্যাপী পত্রিকার শিরোনাম হতো।
লক্ষণীয় যে, আন্তর্জাতিক মিডিয়াগুলোর অধিকাংশই ইহুদী কিংবা তাদের ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক পাশ্চাত্যের খৃষ্টান সম্প্রদায়ের লোক। যুক্তরাষ্ট্র ও বৃটেনসহ পশ্চিমা সকল দেশেই এটা লক্ষণীয়। ফলে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান কিংবা তাদের প্রতিরোধ সংগ্রাম ও লড়াইয়ের সংবাদগুলো প্রায়শ পক্ষপাতদুষ্ট হয়ে থাকে। বিগত কয়েক যুগ ধরেই এটা চলছে। ইতোমধ্যে সাংবাদিকসহ বহু পেশাজীবী চাকুরীজীবীকে চাকুরী হারাতে হয়েছে শুধুমাত্র ফিলিস্তিনীদের সমর্থন করার দরুন এবং ফিলিস্তিনের ব্যাপারে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ ও সম্প্রচারের জন্য। এছাড়া ইহুদী ও কট্টরপন্থী খৃষ্টানদের সমালোচনার কারণে অনেক নিরপেক্ষ মিডিয়াও ফিলিস্তিনের ব্যাপারে সত্য ও সঠিক সংবাদ প্রকাশ ও ভাষ্য প্রকাশ বা প্রচার থেকে বিরত রয়েছে। এভাবে নির্যাতিত ও নিপীড়িত ফিলিস্তিনীদের ন্যায়সঙ্গত অধিকার ও আন্দোলন সংগ্রাম চাপা পড়ে যাচ্ছে, চাপা পড়ে যাচ্ছে তাদের দুর্ভোগ ও আহাজারি। এমনকি তাদের পক্ষে কথা বলা কিংবা সমর্থনের দায়েও চাকুরী হারাতে হচ্ছে মুসলিম ও অন্যান্য নিরপেক্ষ মানবিক দৃষ্টিভঙ্গীর অধিকারী লোকজনকে। উপরের এমএসএনবিসি টিভির তিনজন খ্যাতিমান মুসলিম উপস্থাপককে বিনা অপরাধে চাকুরীচ্যুত করার ঘটনা এর নিকৃষ্ট উদাহরণ।
দীর্ঘদিন যাবৎ একটি বিষয় লক্ষণীয়। পশ্চিমা শীর্ষস্থানীয় মিডিয়াগুলো নিজেদের সৎ ও নিরপেক্ষ বলে দাবি করলেও ফিলিস্তিন ও ইসরাইল সংক্রান্ত সংবাদ বা ভাষ্যের ক্ষেত্রে পরোক্ষভাবে সুকৌশলে ইসরাইলের পক্ষ নিতে দেখা যায়। বিভিন্ন শব্দ চয়নেও তাদেরকে পক্ষপাতিত্ব প্রদর্শন করতে দেখা যায়। এছাড়া তারা দখলদার সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল দেশটির নিপীড়ক জনগণ ও সৈন্যদের নৃশংসতাকে আত্মরক্ষার্থে পদক্ষেপ এবং মুক্তিকামী প্রতিরোধযোদ্ধা হামাসসহ অন্যান্য সংগঠনের তৎপরতাকে সন্ত্রাসী কর্মকান্ড বলে আখ্যায়িত করে আসছে যুগ যুগ ধরে। যা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি নৈতিকতার যেমন পরিপন্থী তেমনি অমানবিক। আমরা গাজাবাসীসহ সকল নির্যাতিত নিপীড়িত ও বাস্তুহারা ফিলিস্তিনীদের প্রকৃত অবস্থা তুলে ধরাসহ তাদের ন্যায়সংগত সংগ্রামের প্রতি সমর্থন ও সোচ্চার হওয়া সকল মিডিয়াকর্মীর নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমরা সত্যের পক্ষে সকল সাংবাদিককে অবস্থান গ্রহণের আহবান জানাচ্ছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top