জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

হিলারীর নিষ্ঠুর মন্তব্য!

প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৪, ১২:৩০:০০ অপরাহ্ন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিডিয়া দ্য নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিত্ব হিলারী ক্লিনটন দেশটিতে চলমান ফিলিস্তিনপন্থী ছাত্র আন্দোলনের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, আন্দোলনকারী অনেক শিক্ষার্থীর সঙ্গেই আমার কথা হয়েছে। তারা কেউই মধ্যপ্রাচ্যের ইতিহাস সম্পর্কে কিছুই জানে না। তার এই বক্তব্য সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তরুণ শিক্ষার্থীরা রীতিমতো ক্ষুব্ধ তার এমন হৃদয়হীন বক্তব্যে।

বিষয়টিকে একটি উদাহরণ দিয়ে বলা যায়। ধরা যাক, কিছু শক্তিশালী সশস্ত্র লোক একজন নিরস্ত্র লোককে রাস্তায় ফেলে বেদম প্রহার করছে। প্রহারের ফলে ওই লোকটি প্রায় মৃত্যু পথযাত্রী। এ অবস্থায় আশপাশের মানুষ কি অনুসন্ধানে নেমে পড়বে কী কারণে লোকগুলো এমন নিষ্ঠুরভাবে ওই অসহায় লোকটিকে মারধর করছে না-কি প্রথমে লোকটিকে হামলাকারী নিষ্ঠুর লোকগুলোর হাত থেকে রক্ষা করবে? আশপাশের সচেতন ও বিবেকবান মানুষেরা মারধরের পেছনে অতীতের যৌক্তিক কারণ খুঁজতে গিয়ে আহত লোকটিকে মরতে দেবে না-কি তাকে আগে উদ্ধার করে হাসপাতালে পাঠাবে? এগুলোর সহজ জবাব হচ্ছে, সর্বাগ্রে নিজের হাতে আইন তুলে নেয়া ওই হামলাকারীদের অন্যায় আচরণ তথা মারধর থেকে ভিকটিম লোকটিকে রক্ষা করতে হবে।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন উপরোক্ত বক্তব্যের মধ্যে দিয়ে তার দীর্ঘদিনে গড়ে ওঠা নিজের ক্লিন ইমেজকেই শুধু কলুষিত করেননি বরং একজন নিষ্ঠুর চরিত্রের নারী হিসেবে নিজের পরিচয় ফুটিয়ে তুলেছেন। তিনি গাজায় ইসরাইলী বর্বরতা, নৃশংসতা ও গণহত্যার সমালোচনা না করে এমন নিষ্ঠুরতা ও নির্মমতা বন্ধের দাবিতে সোচ্চার সচেতন ও বিবেকবান শিক্ষার্থীদের অজ্ঞ বলে কটাক্ষ ও সমালোচনা করেছেন। ইসরাইলী নৃশংসতায় ২৫ হাজার নারী ও শিশু নিহত হলেও একজন মা ও নারী হিসেবে এ ধরনের নিষ্ঠুরতার সমালোচনা না করে তিনি এর প্রতিবাদকারীদের উল্টো দোষারোপ করছেন।

বিষয়টি যুক্তরাষ্ট্রের মতো বিশ্বে মানবাধিকারের ধব্জাধারী একটি দেশের জন্য অত্যন্ত বেমানান ও বেদনাদায়ক। হিলারী ক্লিনটন সমর্থিত বর্তমান জো বাইডেনের সরকার শুধু মৌখিক সমর্থন দিয়েই যে ইসরাইলকে সমর্থন করছে এমন নয়, অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করে যাচ্ছে ইসরাইলী গণহত্যা ও হত্যাযজ্ঞে। এতে গোটা বিশ্বের সকল বিবেকবান সরকার ও জনগণ অত্যন্ত ক্ষুব্ধ। দিন দিন সমর্থন বাড়ছে ফিলিস্তিন, বিশেষভাবে স্বাধীনতা সংগ্রামী প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাসের প্রতি। ঘৃণা ও ক্ষোভ বাড়ছে ইসরাইলের প্রতি। একটার পর একটা দেশ স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে আর বিশ্বের বিভিন্ন দেশের ইহুদীদের লজ্জায় মুখ লুকিয়ে চলাফেরা করতে হচ্ছে। এসব দেখে শুনেও হিলারী ক্লিনটনের মতো সচেতন মহিলা যখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনীদের পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সচেতনতা ও জ্ঞানবুদ্ধি নিয়ে কটাক্ষ করেন, তখন প্রকৃত জ্ঞানবুদ্ধি ও সচেতনতাকেই লজ্জায় মুখ লুকাতে হয়। বলা যায়, হিলারী ক্লিনটনের নিকট থেকে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোন দেশের সচেতন ও বিবেকবান মানুষই এমনটি প্রত্যাশা করে না।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top