জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

কার স্বার্থে এমন উদ্যোগ?

প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৪, ১২:৫১:৫১ অপরাহ্ন

একজন দরিদ্র মানুষের ঘরে খাবার নেই, কাজকর্মও নেই তার অর্থাৎ সে বেকার কিংবা অর্ধবেকার। এমন অবস্থায় এলাকার একজন বিত্তশালী ব্যক্তি এসে তাকে বললেন, তুমি তো গরীব মানুষ তোমার ঘরদোরের অবস্থা অত্যন্ত খারাপ। আমি নিজ ব্যয়ে তোমার ঘর পাকা করে দেবো। লোকটি তখন বললো, হুজুর আমার ঘরে তো খাবার নেই, অনাহারে আছি। কাজকর্মও নেই। আমাকে আগে একটু খাবার দিন। আর পারলে একটা কাজ যোগাড় করে দিন। একথা শুনে ঐ বিত্তশালী ব্যক্তি বললেন, এসব প্যানপ্যানানি রাখো। আগে তোমার ঘর পাকা হোক। খবর নিয়ে জানা গেলো, ঐ লোকটি এলাকার কিছু দরিদ্র লোককে বাড়িঘর তৈরী করে দেয়ার কথা বলে দেশ-বিদেশ থেকে অনেক অর্থ সংগ্রহ করেছেন। এখন দু’চার জনের ঘরদোর পাকা করে দিয়ে বাকী অর্থ আত্মসাতের ধান্ধায় আছেন তিনি। দরিদ্র মানুষের খাবারের ব্যবস্থা কিংবা কর্মসংস্থানের কাজে অর্থ ব্যয়ে তার তেমন কোন লাভ হবে না, বরং বাড়িঘর পাকা করতে গিয়ে তার মোটা অংকের অর্থ আত্মসাতের সুযোগ রয়েছে ভেবে তিনি এ ধরনের কর্মসূচী গ্রহণ করেছেন। এই ঘটনাটি মনে এলো বিভিন্ন মিডিয়ায় ‘সরকারের নিম্ন আয়ের ও বস্তীবাসীদের জন্য আবাসন প্রকল্পের উদ্যোগ’ শীর্ষক প্রতিবেদনটি পাঠের পর।

দেশের প্রায় অর্ধেক সংখ্যক মানুষ যখন বেকার এবং ধার দেনা করে অন্ন সংস্থান করছে, পুষ্টিকর খাবার খেতে না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে এমনকি অনেকে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, তখন সরকারের উপরোক্ত উদ্যোগটি সংশ্লিষ্ট লোকজনের এ মুহূর্তে কতোটুকু জরুরী এবং তাদের কতোটা উপকারে আসবে এ নিয়ে ভাবনা-চিন্তার অবকাশ রয়েছে।

জানা গেছে, সারাদেশের বিভিন্ন শহরে নিম্ন আয়ের বিশেষ করে বস্তীবাসীদের জন্য আবাসন প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গত ১৩ মে অনুষ্ঠিত এ সভায় নি¤œ আয়ের মানুষের জন্য প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরী ও তা দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়।

লক্ষণীয়, প্রথম পর্যায়ে ১৭ টি ১৫তলা বিশিষ্ট ভবনে ২১৪২ টি আবাসিক ফ্লাট নির্মাণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ৪৭ টি ভবনে ৫৯২২ টি এবং তৃতীয় পর্যায়ে ৩৬ টি ভবনে ৫৪৩৬ টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাব রয়েছে। সভায় প্রাথমিকভাবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওতায় টঙ্গীর দত্তপাড়ায় ৩ টি পর্যায়ে ১শ’টি বহুতল ভবনে যে ১২ হাজার ৬শ টি ফ্ল্যাট নির্মাণের প্রস্তাবনা প্রক্রিয়াধীন তা দ্রুততম সময়ে বাস্তবায়নের নির্দেশ দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নবীরুল ইসলাম। উপরোক্ত প্রকল্পটি যে একটি মহতী উদ্যোগ এতে কোন সন্দেহ নেই। গত কয়েক যুগ ধরে দেশে নিম্ন আয়ের মানুষ ও বস্তীবাসীর আবাসনের জন্য এ ধরনের উদ্যোগ বা প্রকল্পের দাবি জানিয়ে আসছেন দেশের সচেতন মহল। এ নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ ও প্রচারিত হয়েছে বিভিন্ন মিডিয়ায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেশে খাদ্যখাতে মূল্যস্ফীতি যখন অত্যধিক অর্থাৎ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক, তখন দরিদ্র মানুষের আবাসনের জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় কতোটুকু যৌক্তিক ও অগ্রাধিকার ভিত্তিক, তা পর্যালোচনা ও বিবেবচনা করা অত্যন্ত জরুরী। যখন খাদ্যপণ্যে প্রকৃত মূল্যস্ফীতি ৩০ শতাংশের কাছাকাছি, এবং দেশে বেকারের সংখ্যা কয়েক কোটি, তখন এতো বিপুল অর্থব্যয়ে গৃহ নির্মাণ না প্রথমে করে দরিদ্র মানুষের অন্ন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা কি প্রথম অগ্রাধিকার নয়, এমন প্রশ্ন সচেতন মহলের।

এদেশের কর্তৃপক্ষ যদি গরীব মানুষের জন্য আগে খাবারের ব্যবস্থা না করে তাদের ঘরদোর পাকা করার উদ্যোগ নেন, তবে উপরে উল্লেখিত বিত্তবান ব্যক্তির অসৎ উদ্দেশ্যের সাথে মিলে যায়। তাহলে এমন খাদ্যাভাব ও কর্মসংস্থানের অভাবের সময়ে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে দরিদ্রদের জন্য ভাড়াভিত্তিক পাকা ঘর নির্মাণের প্রকল্পের পেছনে কি বিপুল সরকারী অর্থ লুটপাট ও আত্মসাতের দুরভিসন্ধী লুকিয়ে আছে? এমন প্রশ্ন এখন দেশের জনগোষ্ঠীর।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top