জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ফলে বিষাক্ত রাসায়নিক!

প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২৪, ১২:৩৫:১২ অপরাহ্ন

আনারস সবার কাছেই একটি পছন্দের ফল। এর রসালো স্বাদে এবং গন্ধে অনেকের মন ভরে যায়। আর এই সুস্বাদু ফল নিয়ে অনেক অসাধু ব্যবসায়ী ও চাষি অসধুপায় অবলম্বন করে থাকে। ফল পাকাতে ব্যবহার করে বিষাক্ত রাসায়নিক।

কিছুদিন আগে একটি জাতীয় দৈনিকের সংবাদ সূত্রে জানা গেছে ফল সরবরাহকারী অঞ্চল মধুপুরে ফল উৎপাদকরা আনারস পাকাতে ব্যাপক হারে রাসায়নিক পদার্থ ব্যবহার করছে। দেখা গেছে, তারা ‘রাইপেন’ ও ‘প্রপিট’ নামক দুটো বিষাক্ত পদার্থ ব্যবহার করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফলে রাসায়নিক পদার্থ ব্যবহার না করতে এবং এগুলোকে প্রাকৃতিকভাবে পাকতে দেয়ার জন্য আহবান সত্বেও তারা আনারসে মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ স্প্রে করছে।

চাষিদের সূত্রে জানা গেছে, বাণিজ্যিকভাবে উৎপাদনের ক্ষেত্রে একটি আনারসও খুঁজে পাওয়া যাবে না, যা বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার না করে পাকানো এবং বাজারজাত করা হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু আনারস নয় কলা এবং কাঁঠাল পাকাতেও রাসায়নিক ব্যবহৃত হচ্ছে। এই বিষাক্ত রাসায়নিক পদার্থ দু’টি এতোই জনপ্রিয় যে এলাকার যে কোনো মুদীর দোকানেও তা পাওয়া যাচ্ছে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, মধুপুরে ৬ হাজার হেক্টর জমিতে আনারস এবং সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে কলা উৎপাদিত হয়।

বলা বাহুল্য, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাও আনারস উৎপাদনের জন্য প্রসিদ্ধ। বিশেষভাবে শ্রীমঙ্গল ও জলঢুপের আনারস সিলেট অঞ্চলের ফলপ্রেমীদের রসনা তৃপ্ত করে থাকে। এসব এলাকার ফল উৎপাদকরা যাতে আনারস কিংবা অন্যান্য ফলে বিষাক্ত রাসায়নিক পদার্থ না মেশায় সেদিকে কঠোর দৃষ্টি রাখার জন্য কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের আশংকা, মধুপুরের আনারস চাষীরা সহ দেশের বিভিন্ন স্থানের ফল উৎপাদক বা ব্যবসায়ীরা যেভাবে বিভিন্ন ফলে রাসায়নিক পদার্থ মেশাচ্ছেন, এতে শুধু দেশেই নয়, বিদেশেও এসব ফল এবং ফল থেকে উৎপাদিত জেম জেলী ইত্যাদির বাজার অচিরেই নষ্ট হয়ে যেতে পারে।

তাই এ ধরণের ক্ষতিকর তথা আত্মঘাতী তৎপরতা বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top