জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঈদের সময়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ১০:২৭:৫১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতরের ছুটিতে বাড়ি ফিরবেন অনেক মানুষ। বিশেষ করে কাজের জন্য নগরগুলোতে অবস্থানকারী লাখো মানুষ নিজেদের পরিবারের কাছে, পৈতৃক ভিটায় বা নিজ জেলায় ফিরবে। ঈদের এখনও ১০ দিনের মতো বাকি থাকলেও মানুষ জানতে চায়, ঈদযাত্রার সময়টায় কেমন থাকবে আবহাওয়া। এখন মার্চ মাসের শেষের দিক, বসন্তকাল শেষ হয়ে কালবৈশাখী আসার সময়। এ বছর বাংলাদেশে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা বছরের উষ্ণতম মাস এপ্রিলের প্রথম সপ্তাহে।

স্বভাবতই এটি ভাবনার বিষয় যে ঈদের আগের ক’দিন, ঈদের দিন ও ঈদের পরের কিছুদিন কি বাংলাদেশে বৃষ্টি হবে? অতিরিক্ত গরম পড়বে? কারণ ঈদের আগে বা পরে অতিরিক্ত গরম পড়লে বা বৃষ্টি হলে যাত্রাপথে ঘরমুখো মানুষ ভোগান্তির মাঝে পড়বে। আবার ঈদের দিন বৃষ্টি হলে ঈদের নামাজ পড়তে গিয়ে বা ঘুরতে গেলে বিপাকে পড়তে হবে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় আবহাওয়া অফিসের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাত হতে পারে। সিলেট ছাড়াও রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এখানে। বলা হচ্ছে, এসব বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এই ২৪ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে এই বৃষ্টিপাত ও মেঘাচ্ছন্ন আবহাওয়া লম্বা সময় ধরে অব্যাহত থাকবে না। বরং, আগামী ২২ বা ২৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই ‘হালকা বৃষ্টিপাত’ থাকবে এবং এরপর কমে আসবে।

এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আফরোজা সুলতানা। তিনি বলেছেন, সিলেট ও রাজশাহীর বিভিন্ন স্থানে বৃষ্টি চলছে। কালবৈশাখীর মতো হঠাৎ গরমের পর বৃষ্টি হতে পারে বলে জানান তিনি।

ঈদের দিন না-ও হতে পারে স্বস্তির বৃষ্টি :
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলছেন, ২৩ মার্চের পর থেকে গরম পড়বে। কয়েকদিনের মাঝেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এসময় তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মাঝে থাকবে।

আর যে’দিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে। তিনি জানান, কালবৈশাখীর চরিত্রই এমন। এসময় এরকম বৃষ্টি, গরম হয়। হুট করে ঝড় হয়।কালবৈশাখী আঘাত হানার কতক্ষণ আগে পূর্বাভাস দেওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, কালবৈশাখী ফর্ম হওয়ার ৩০ মিনিট আগে এটা আমরা ভালো বলতে পারি।এদিকে, আবহাওয়া অফিস সকাল ৯টায় যে পূর্বাভাস দিয়েছে, তাতেও বলা আছে আছে আগামী দু’দিন সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে ২৩ তারিখ থেকে তা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তদের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিকে এক থেকে দুইটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেইসাথে তাপমাত্রাও ক্রমান্বয়ে বাড়বে।

প্রচ্ছদ এর আরও খবর
নগরের মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুর

নগরের মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুর

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে টানা পঞ্চমবার শ্রেষ্ঠ ওসি রতন শেখ 
সুনামগঞ্জে টানা পঞ্চমবার শ্রেষ্ঠ ওসি রতন শেখ 
প্রসূতিসেবায় আস্থা বাড়ছে শান্তিগঞ্জ হাসপাতালে
প্রসূতিসেবায় আস্থা বাড়ছে শান্তিগঞ্জ হাসপাতালে
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটি 
কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটি 
কলেজ জীবন একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় :  আবুল হাসান এমপি
কলেজ জীবন একজন শিক্ষার্থীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় :  আবুল হাসান এমপি
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা
শব্দদূষণরে দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরমিানা
শব্দদূষণরে দায়ে ৮ ব্যক্তি ও যানবাহনকে জরমিানা
নগরের মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুর
নগরের মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুর
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top