কুলাউড়ায় জিয়নকাঠি সাহিত্য সংসদের নতুন কমিটি
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:২৩:৫৪ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ‘জিয়নকাঠি সাহিত্য সংসদ’-এর ৩১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সুপ্রিম কোর্টের আইনজীবী ও কবি মোস্তফা মহসীনকে সভাপতি, কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও লেখক মো. খালিক উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক রফিকুল ইসলাম মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
‘জিয়নকাঠির সজীব ছোঁয়ায়, জাগুক জীবন, জাগুক সমাজ’Ñএই প্রত্যয়কে সামনে রেখে গঠিত কমিটির প্রেসিডিয়াম সদস্যরা হলেন কলামিস্ট এ. এফ. এম. ফৌজি চৌধুরী, আবৃত্তিকার মাজহারুল ইসলাম রুবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম মোস্তফা পাভেল, কথাসাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, সংগঠক সেলিম আহমেদ, সাহিত্যানুরাগী তোফায়েল আহমেদ ডালিম এবং কবি সঞ্জয় দেবনাথ।
কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন এম. এস. আলী, তাহমিনা আক্তার, মো. আজিজুর রহমান ও সোহেল আহমদ। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাদিয়া নওশীন চৌধুরী ও শাহরিয়ার চৌধুরী। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে কাওছার আহমদ চৌধুরী সাব্বির, আশরাফুল ইসলাম খাঁন হিরো, সাবিনা ইয়াসমিন, এইচ. ডি. রুবেল, বিপুল চন্দ্র দাস, জহিরুল ইসলাম কর্ন, ইফতেখার হোসেন চৌধুরী, জিয়াউর রহমান ফরিদ, মো. কামরুজ্জামান, ময়নুল ইসলাম পংকি, শামসুদ্দিন বাবু, জয়শ্রী পাল, রাজিজুর রহমান রুজেল, মনোয়ার হোসেন অনি ও মিনহাজ মান্না দায়িত্ব পেয়েছেন।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোস্তফা মহসীন বলেন, ‘জিয়নকাঠি সাহিত্য সংসদ’ শুধু একটি সংগঠন নয়, এটি তাঁর কাছে একটি অনুভবের নাম। প্রায় দুই যুগের পথচলাকে আরও বেগবান করতে তরুণ ও প্রবীণ সাহিত্যিকদের মেলবন্ধনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিগগিরই উপদেষ্টা বোর্ড গঠন এবং নির্বাহী সদস্যদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান।
সাধারণ সম্পাদক মো. খালিক উদ্দিন বলেন, সাহিত্যের প্রচার ও নতুন লেখক তৈরিতে আগামীতে পাঠচক্র, কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ ও প্রকাশনাধর্মী কার্যক্রম জোরদার করা হবে। এসব উদ্যোগ কুলাউড়ার সাহিত্যচর্চায় নতুন গতি আনবে এবং তরুণ প্রজন্মকে মূল্যবোধের অবক্ষয় থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।





