বার এট-ল’ ডিগ্রি অর্জন করলেন সাইফ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:২৯:২১ অপরাহ্ন

বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন বার এট-ল’ ডিগ্রি অর্জন করেছেন। গত ৬ অক্টোবর মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত লিঙ্কন্স ইন-এ অনুষ্ঠিত ‘কল টু দ্য বার’ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বার এট-ল’ ডিগ্রি প্রদান করা হয়।
ব্যারিস্টার সাইফ উদ্দিন রতন ২০০৭ সালে সিলেট জেলা আইনজীবী হিসেবে আইন পেশায় যোগদান করেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় সক্রিয় হন। বর্তমানে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিলেট ডিভিশনের তালিকাভুক্ত আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
২০২৪ সালের ৪ নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অ্যাডভোকেট মো. সাইফ উদ্দিন রতনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে জুলাই বিপ্লবের পর প্রায় এক বছর তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন একাধিক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর বার এট-ল’ ডিগ্রি অর্জনে সহকর্মী আইনজীবী ও শুভাকাক্সক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। বিজ্ঞপ্তি





