জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:৫৯:৩৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকে আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের শরণার্থীদের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর কুয়ালালামপুরের কমপ্লেক্স সেরি পেরদানায় অনুষ্ঠিত ‘মালয়েশিয়া-মিয়ানমার সহযোগিতা সংলাপে’ অংশ নিয়ে আনোয়ার ইব্রাহিম এসব কথা বলেন। মালয়েশিয়ার ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (আইএসআইএস) উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
আনোয়ার ইব্রাহিম বলেন, প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের সঙ্গে একান্ত বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় যেসব বিষয় নিয়ে মতবিনিময় হয়েছে, সেগুলো বাস্তব পদক্ষেপের মাধ্যমে এগিয়ে নিতে হবে। শুধু আলোচনা বা সমঝোতার মধ্যে সীমাবদ্ধ না থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মালয়েশিয়া ও মিয়ানমারের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদারে একাডেমিক, গবেষক, নীতিনির্ধারণী প্রতিষ্ঠান এবং দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এসব অংশীজনের মধ্যে ধারাবাহিক সংলাপ দুই দেশের সম্পর্ককে আরও গভীর করতে পারে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের সহযোগিতার ক্ষেত্রে মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের শরণার্থীদের বিষয়টিও গুরুত্বপূর্ণ। এ সংকট সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। তিনি বলেন, মালয়েশিয়া সরকার এ ধরনের সংলাপ ও উদ্যোগকে সমর্থন করে। পাশাপাশি জ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান, গবেষক, শিক্ষাবিদ ও ব্যবসায়ী সম্প্রদায়ের আরও বিস্তৃত অংশগ্রহণকে উৎসাহিত করা হবে। এতে সংলাপে উঠে আসা বিষয়গুলো বাস্তব সহযোগিতায় রূপ নেবে এবং দুই দেশের জনগণ এর সুফল পাবে।
আনোয়ার ইব্রাহিম আরও বলেন, উন্মুক্ত ও গঠনমূলক সংলাপ এবং আন্তরিকভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মালয়েশিয়া ও মিয়ানমারের মধ্যে পারস্পরিক আস্থা আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পথ তৈরি হওয়ার পাশাপাশি দুই দেশের মধ্যে জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সুফল বয়ে আনেÑএমন সহযোগিতার ক্ষেত্রও সম্প্রসারিত হবে।
মালয়েশিয়া ও মিয়ানমারের চলমান সম্পর্কের প্রেক্ষাপটে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা জোরদারের পাশাপাশি মিয়ানমারের শরণার্থী সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক এর আরও খবর
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক

দেশভাগের পর প্রথম চালু হলো আসাম-ঢাকা নৌপথ

দেশভাগের পর প্রথম চালু হলো আসাম-ঢাকা নৌপথ

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top