রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৭:০৫:০০ অপরাহ্ন
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি ও লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রাগীব আলীকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে লিডিং ইউনিভার্সিটি পরিবার।
বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপাচার্য বলেন, সিলেটের উন্নয়নে মানবিক, শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী ব্যক্তি হিসেবে রাগীব আলীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি রাগীব আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
উল্লেখ্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের ২০২৬ সালের নির্বাচনে রাগীব আলী সভাপতি এবং তাঁর প্যানেলের আব্দুল আহাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ সময় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, প্রক্টর মো. মাহবূবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মো. কবির আহমেদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






