জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রথম পাতা

সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:৩৪:২৩ অপরাহ্ন


‎জালালাবাদ ডেস্ক : চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে। অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) সঞ্চয়পত্র নিট বিক্রি হয়েছে ২ হাজার ৪৬৩ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ৫৭২ কোটি টাকা। অর্থাৎ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৮৯১ কোটি টাকা বা প্রায় ৫৭ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বিশ্লেষণে এই তথ্য জানা গেছে।
অর্থনীতিবিদ ও ব্যাংক সংশ্লিষ্টদের মতে, ব্যাংকিং খাতে নানা অনিশ্চয়তা, আমানতের সুদহার এবং সঞ্চয়পত্রের তুলনামূলক আকর্ষণীয় মুনাফার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়তে পারে। একই সঙ্গে বাজারে বিনিয়োগের বিকল্প সীমিত থাকাও সঞ্চয়পত্রের চাহিদা বাড়ার কারণ। উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়ের সুযোগ কমলেও মানুষ যে সামান্য অর্থ জমাতে পারছেন, তার নিরাপত্তা নিশ্চিত করতেই অধিকাংশ গ্রাহক সরকারি এই বিনিয়োগমাধ্যমে ঝুঁকছেন।
প্রতিবেদন অনুযায়ী, মাসভিত্তিক হিসাবেও সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে। চলতি অর্থবছরের জুলাইয়ে নিট বিক্রি হয়েছে ২ হাজার ৫৯ কোটি টাকা। আগের অর্থবছরের একই মাসে এ পরিমাণ ছিল ১ হাজার ২৯৩ কোটি টাকা। ফলে জুলাইয়ে নিট বিক্রি বেড়েছে ৭৬৬ কোটি টাকা বা প্রায় ৫৯ দশমিক ২ শতাংশ। তবে আগস্টে জুলাই মাসের তুলনায় বিক্রি কিছুটা কমেছে। ওই মাসে নিট বিক্রি হয়েছে ৪০৩ কোটি টাকা। তবে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে। আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৭৮ কোটি টাকা। অর্থাৎ আগস্টে নিট বিক্রি বেড়েছে ১২৫ কোটি টাকা বা প্রায় ৪৫ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে সঞ্চয়পত্রের নিট বিক্রির পরিমাণ আগস্টের তুলনায় অনেক বেশি। জুলাইয়ের ২ হাজার ৫৯ কোটি টাকা এবং আগস্টের ৪০৩ কোটি টাকা মিলে মোট নিট বিক্রি দাঁড়িয়েছে ২ হাজার ৪৬২ কোটি টাকা। অর্থাৎ প্রথম দুই মাসের নিট বিনিয়োগের প্রায় পুরোটা এসেছে জুলাইয়ে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. মুস্তফা কে মুজেরী বলেন, দেশের ব্যাংকিং খাত এখনো পুরোপুরি স্থিতিশীল হয়ে ওঠেনি। ফলে আমানতকারীদের মধ্যে অনিশ্চয়তা ও আস্থার ঘাটতি রয়ে গেছে। এমন বাস্তবতায় মূল্যস্ফীতির চাপ সামলে যার যতটুকু সঞ্চয় থাকছে, তা নিরাপদ রাখতে অনেকেই সঞ্চয়পত্রে বিনিয়োগ করছেন।

প্রথম পাতা এর আরও খবর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন

সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ২য় স্থান হারাল বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ২য় স্থান হারাল বাংলাদেশ

নগরের মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুর

নগরের মোড়ে মোড়ে বেওয়ারিশ কুকুর

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top