জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর


প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৬, ৭:৪০:০৫ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: শতাধিক গুম, খুন ও হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় এমন মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক ব্যক্তিকে গুম, খুন ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে।

ট্রাইব্যুনাল-১-এর এই বিচারিক কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারকাজে অংশ নিচ্ছেন।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত এমন একটি ভয়াবহ সংস্কৃতি গড়ে উঠেছিল, যেখানে মানুষ মনে করত, ইচ্ছা করলেই কাউকে হত্যা করা যায়, ক্রসফায়ারের নামে প্রাণ কেড়ে নেওয়া যায় কিংবা কাউকে বলপূর্বক গুম করে গায়েব করে দেওয়া যায়।

আমিনুল ইসলাম বলেন, রাষ্ট্রের আশকারা, সরকারের নীরবতা ও প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা সরকারি চেয়ারে বসে নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করার সাহস পেয়েছিলেন। তারা একসময় ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছিলেন। দিনের পর দিন তারা এসব অপরাধ চালিয়ে গেছেন। মানুষের জানমাল তাদের হাতে জিম্মি হয়ে পড়েছিল। ইচ্ছা করলেই তারা যে কোনো ব্যক্তিকে তুলে নিয়ে যেতে পারতেন। জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব যাদের, তারাই রক্ষক থেকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

এ সময় জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এ মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। এ কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এ ধরনের মানুষকে শুধু ক্যান্টনমেন্ট নয়, পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত। তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে, তিনি ১৫০ থেকে ২০০ জন মানুষকে হত্যা করেছেন। এ বিষয়ে পরবর্তী তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে।

পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়েও ‘পারসোনা নন গ্রাটা’ প্রসঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ড দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করার কথা বোঝাতে চেয়েছেন। শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই।

জাতীয় এর আরও খবর
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে

হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু

হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু

২৫ দিনে জন্য বন্ধ হচ্ছে আদানির ৮শ মেগাওয়াটের ইউনিট 

২৫ দিনে জন্য বন্ধ হচ্ছে আদানির ৮শ মেগাওয়াটের ইউনিট 

সর্বশেষ সংবাদ
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
জিয়াউল আহসানের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
জুলকার নায়েন ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
মৌলভীবাজারে রিকশা শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
শান্তিগঞ্জে মাদরাসা শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
লতিফা-শফি ডিগ্রি কলেজে ডিগ্রি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
রাজনগরে ৫ লাখ টাকার কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
তাহিরপুরে সরকারি প্রশিক্ষণের ব্যানারে আওয়ামী লীগের স্লোগান
রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
রাজনৈতিক প্রভাব ও যোগসাজশে গড়ে উঠেছে মাফিয়াতন্ত্র : টিআইবি
১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 
১৫-১৯ বছর বয়সে বিয়ের হার সবচেয়ে কম সিলেটে, প্রজননে চতুর্থ 
ভূমির অপরিকল্পিত ব্যবহার রোধ করবে ‘ডিজিটাল জোনিং’ :  বিভাগীয় কমিশনার
ভূমির অপরিকল্পিত ব্যবহার রোধ করবে ‘ডিজিটাল জোনিং’ : বিভাগীয় কমিশনার
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতৃবৃন্দ
কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত নেতৃবৃন্দ
শাহপরানে ইনসান এইডের ফ্রি মেডিকেল ক্যাম্প
শাহপরানে ইনসান এইডের ফ্রি মেডিকেল ক্যাম্প
৬ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল
৬ নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top