জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সিলেট

জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৭:০৭:৫৩ অপরাহ্ন

সিলেটে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণের লক্ষ্যে স্থায়ী জায়গার ব্যবস্থা করার দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জিডিএফের উপদেষ্টা ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সিসিক প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে বলা হয়, জিন্দাবাজারে অবস্থিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, দক্ষতা ও স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করছে। তবে জেলা প্রশাসনের বরাদ্দকৃত বর্তমান ভবনটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। বিভিন্ন স্থানে দেয়ালে ফাটল, নিচের ফ্লোর দেবে যাওয়া, টিনের চাল নষ্ট হওয়া এবং বৃষ্টির পানি পড়াসহ নানা সমস্যার কারণে শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়েছে। রান্নাঘরও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সিসিক প্রশাসক ইতোমধ্যে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে ভবন মেরামত ও পানির সমস্যা সমাধানে ডিপ টিউবওয়েল স্থাপনের আশ্বাস দিয়েছেন। এরই মধ্যে সিসিকের উদ্যোগে ডিপ টিউবওয়েলের কাজ শুরু হওয়ায় জিডিএফ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এতে জিডিএফ প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে গড়ে তুলতে সরকারি ব্যবস্থাপনায় স্থায়ী জায়গা বরাদ্দের দাবি জানানো হয়। নতুন ভবন নির্মাণে দেশি-বিদেশি দাতা সংস্থা ও সমাজের দানশীল ব্যক্তিরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপি পেশকালে জিডিএফের উপদেষ্টা ডা. মো. মিফতাহুল হোসেন সুইট, মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা ও হিসাবরক্ষক মো. শাহজাহান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি

খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক

খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক

সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top