জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি


প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৬, ৪:৪১:৪৪ অপরাহ্ন

ঠান্ডা অনুভূত হলেও শীতের স্থায়ী আগমন নয়

স্টাফ রিপোর্টার : হেমন্তের শেষ বিকেলে প্রকৃতির খেয়ালি রূপে যখন শীতের আগমনী বার্তা কড়া নাড়ছে, ঠিক তখনই সিলেটসহ দেশের আকাশে জমেছে অসময়ের মেঘ। নভেম্বরের মাঝামাঝি পেরোতেই শুরু হওয়া এই বৃষ্টি আবহাওয়ার পরিভাষায় ‘নভেম্বর রেইন’ নামে পরিচিত। বৃষ্টির পরিমাণের হিসাব-নিকাশ যাই হোক না কেন, এই অসময়ের বর্ষণ প্রকৃতিতে নামিয়ে এনেছে আগাম শীতের হিমেল ছোঁয়া, যা আগামী কয়েক দিন ধরেই অনুভূত হবে জনজীবনে।
কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও অতি ভারী বৃষ্টিও হচ্ছে। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবেই বিভিন্ন অঞ্চলে এই বৃষ্টিপাত হচ্ছে।
আবহাওয়াবিদরা বলছেন, বছরের এই সময়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে এমন বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। বরং, সাগরে কোনো লঘুচাপ দেখা দিলে এই অঞ্চলে এসময় এমন আবহাওয়া বিরাজ করে।
এদিকে, নভেম্বরে বৃষ্টি শুরু হলে অনেকের মুখেই শোনা যায়, ‘এই বৃষ্টি এবার শীত নামিয়ে দিয়ে যাবে।’ তাই তখন তারা শীতের কাপড়, লেপ-কম্বলও আস্তে আস্তে বের করতে শুরু করেন।
কিন্তু চলমান এই বৃষ্টি কি সত্যিই শীত নামিয়ে দিয়ে যাবে, নাকি শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে? আর এবারের শীতই বা কেমন হতে পারে?
নভেম্বর মাসে কেন বৃষ্টিপাত হয় :
বাংলাদেশে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এবং অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর ধীরে ধীরে শুষ্ক মৌসুম শুরু হয়।
তবে নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আর তখন ভৌগোলিক কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির ক্ষেত্রে বছরে দু’টি প্রধান মৌসুম রয়েছে। একটি বর্ষার আগে এবং অন্যটি বর্ষার পরে, অর্থাৎ অক্টোবর ও নভেম্বর মাসে। আবহাওয়াবিজ্ঞানে একে ঘূর্ণিঝড় সৃষ্টির ‘বাইমোডাল’ বা দ্বিমৌসুমি বৈশিষ্ট্য বলা হয়।
ড. মল্লিকের ব্যাখ্যা অনুযায়ী, প্রতিবছর ২৩ সেপ্টেম্বর দিন ও রাতের দৈর্ঘ্য সমান থাকে। এরপর সূর্যের আপাত অবস্থান দক্ষিণ দিকে সরতে থাকায় উত্তর গোলার্ধে ধীরে ধীরে দিন ছোট এবং রাত বড় হতে থাকে।
এ সময় বঙ্গোপসাগরের পানি উষ্ণ থাকে। শুধু সমুদ্রপৃষ্ঠেই নয়, পানির নিচের বিভিন্ন স্তরেও তাপ সঞ্চিত থাকে। এই উষ্ণতা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখে।
সাগরের বিভিন্ন স্তরে পানির তাপমাত্রা প্রায় ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। এই উষ্ণতার কারণে সমুদ্র থেকে বাষ্পীভবনের মাধ্যমে প্রচুর জলীয় বাষ্প বায়ুমণ্ডলে যুক্ত হয়। আর সেই জলীয় বাষ্প সাগরে সৃষ্ট লঘুচাপকে শক্তিশালী হতে সাহায্য করে। আর অনুকূল পরিস্থিতিতে লঘুচাপ থেকে নিম্নচাপ, গভীর নিম্নচাপ এবং কখনো কখনো ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
এদিকে, সূর্যের দক্ষিণায়নের ফলে সাগরের পানির উষ্ণতার পাশাপাশি বাতাসের গতিবিধিও নভেম্বর মাসে ঘূর্ণিঝড় সৃষ্টিতে ভূমিকা রাখে বলে জানান আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।
এই নভেম্বর রেইন কি শীত নামিয়ে দিবে?
নভেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত বেশি হয়েছে নাকি কম, তা এখন-ই বলা না গেলেও চলমান বৃষ্টির কারণে সাময়িকভাবে ঠান্ডা অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিনও হতে পারে। তবে এটিকে শীতের স্থায়ী আগমন হিসেবে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ বজলুর রশীদ বলছেন, চলমান বৃষ্টিপাতের পর রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে সাময়িকভাবে ঠান্ডার অনুভূতি বাড়লেও সেটিকে শীতের স্থায়ী আগমন বলা যাবে না। কারণ বৃষ্টির পর সাময়িকভাবে তাপমাত্রা কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে পারে।
মূলত, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কমতে শুরু করবে, যার প্রভাবে উত্তরাঞ্চলে আগে শীতের অনুভূতি বাড়বে। ঢাকা ও দক্ষিণাঞ্চলে শীতের অনুভূতি বাড়তে আরও কিছুটা সময় লাগতে পারে। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা কমতে শুরু করেছে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলছেন, এ ধরনের আবহাওয়াব্যবস্থার প্রভাবে বৃষ্টিপাত হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিছুটা কমে যায়। তবে শুধু বৃষ্টির কারণেই শীত নামে না। তার ভাষায়, নভেম্বরের শেষ দিকে এমনিতেই দিনের দৈর্ঘ্য কমে এবং রাত বড় হতে থাকে। ফলে সূর্যের তাপ পাওয়ার সময়ও কমে আসে। এরই ধারাবাহিকতায় ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়তে থাকে।
তিনি বলেন, সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল বিরাজ করে। আর নভেম্বরের শেষ দিক থেকে বাংলাদেশে শীতের আগমনী পরিস্থিতি শুরু হয়। তবে শীতের তীব্রতা বছরভেদে কমবেশি হতে পারে। এবারের শীত কেমন হতে পারে, সে বিষয়েও একটি ধারণা দিয়েছেন এই আবহাওয়াবিদ।
ড. মল্লিকের মতে, চলতি মৌসুমে বাংলাদেশে তুলনামূলক উষ্ণ শীতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, গত ৩০ বছরের তুলনায় এবার শীতকালে রাতের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে। ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা ও স্থায়িত্ব তুলনামূলক কম হতে পারে। এমনকি শীতের সামগ্রিক স্থায়িত্বও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে শীতকালে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমবে না বা শৈত্যপ্রবাহ হবে না।
আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ প্রসঙ্গ বলা হয়েছে, নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশে আট থেকে দশটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী

লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা

শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা

সর্বশেষ সংবাদ
‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি
‘নভেম্বর রেইন’-এ সিক্ত প্রকৃতি
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
অগ্নিসন্ত্রাসীদের ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে : সিলেটে প্রবাসীকল্যাণমন্ত্রী
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বাসদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
বড়লেখায় নিসচার বর্ষ-পঞ্জিকার মোড়ক উন্মোচন
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
দোয়ারা উপজেলা জামায়াত আমীর দেলোয়ার, সেক্রেটারি হারিছ
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা মঙ্গলবার
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
লিডিং ইউনিভার্সিটিতে আব্দুল হাই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
শিকড়কে বাদ দিয়ে কেউ বিশ্বমানের নাগরিক হতে পারে না : সিলেট প্রেসক্লাবে বৃটিশ শিক্ষাবিদ মাসুদ রানা
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
খেলাধুলাভিত্তিক শিক্ষা শিশুদের আত্মবিশ্বাস বাড়ায় : ব্যারিস্টার সালাম
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৮ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২১
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
পরগণায় সাড়ে ১৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
নগরে ৪ নিষিদ্ধ লীগ নেতা-কর্মী গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
দক্ষিণ সুরমায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top