জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ২য় স্থান হারাল বাংলাদেশ


প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:৩৩:২১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ বলে পরিচিত যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের আমদানি বাড়লেও রপ্তানি কমছে। এর ফলে বাজারটিতে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ স্থান হারিয়ে তৃতীয় স্থানে নেমে এসেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বরাবরই শীর্ষ স্থানে ছিল ভিয়েতনাম, এখনও সেই স্থান ধরে রেখেছে দেশটি। দ্বিতীয় ছিল বাংলাদেশ, সেই স্থান এখন দখলে নিয়েছে চীন। ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে অর্থাৎ জানুয়ারি থেকে অগাস্ট সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৫৩৯ কোটি ৩৪ লাখ (৫.৩৯ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। এই অঙ্ক গত বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ৪৩ শতাংশ কম। এই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৫৬৩ কোটি সাত লাখ (৫.৬৩ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে; যা ২০২৫ সালের জানুয়ারি-অগাস্টের চেয়ে ৩৯ দশমিক ৩৯ শতাংশ কম।
চলতি বছরের প্রথম সাত মাসে অর্থাৎ জানুয়ারি-অগাস্ট সময়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাজারে ৪৬৫ কোটি ৮৯ লাখ (৪.৬৬ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছিল, যা ছিল গত বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ৫০ শতাংশ কম। একই সময়ে চীন যুক্তরাষ্ট্রে ৪৫৫ কোটি ৫৭ লাখ (৪.৫৫ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে এটিও ২০২৫ সালের জানুয়ারি-জুলাইয়ের চেয়ে ৩৪ দশমিক ২১ শতাংশ কম।
একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় বাজার। মোট রপ্তানি আয়ের ২০ শতাংশের মত আসে দেশটি থেকে। যুক্তরাষ্ট্রের বাজারে ২০২২ সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩৬ শতাংশ বেড়ে ৯৭৩ কোটি (৯.৭৩ বিলিয়ন) ডলারে উঠেছিল। কিন্তু পরের বছর প্রবৃদ্ধি তো দূরের কথা, উল্টো রপ্তানি ২৫ শতাংশ কমে। ওই বছরে রপ্তানির অঙ্ক ছিল ৭২৯ কোটি ডলার।
২০২৪ সালে আবার রপ্তানি সামান্য বেড়ে ৭৩৪ কোটি ডলার হয়; শতাংশ হিসাবে বেড়েছিল দশমিক ৭৫ শতাংশ। ২০২৫ সালে বেড়েছিল ১২ শতাংশের মত; রপ্তানির অঙ্ক ছিল ৮২০ কোটি ডলার। অটেক্সার তথ্যে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চলতি বছরের জানুয়ারি-অগাস্ট সময়ে মোট ৪ হাজার ৯০৭ কোটি ৫৫ লাখ (৪৯.০৭ বিলিয়ন) ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। এই আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৪২ শতাংশ কম।
গত বছরের প্রথম আট মাসে ৫ হাজার ৩০০ কোটি ৮২ লাখ (৫৩ বিলিয়ন) ডলারের পোশাক আমদানি করেছিলেন দেশটির ব্যবসায়ীরা। এই আট মাসে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় পোশাক সরবরাহকারী দেশ ছিল ভিয়েতনাম। তারপরও দেশটি থেকে আমদানি শূন্য দশমিক ৭৬ শতাংশ কমে ১১০৫ কোটি ৯২ লাখ ডলার থেকে ১০৯৭ কোটি ৫৬ লাখ ডলারে নামে।
পিস বা পোশাকের সংখ্যার হিসাবে জানুয়ারি-অগাস্ট সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমেছে ২ দশমিক ৭৫ শতাংশ। এই আট মাসে ১৭৫ কোটি ৫৬ লাখ পিস পোশাক রপ্তানি হয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ অঙ্ক ছিল ১৮০ কোটি ৫২ লাখ ৬০ হাজার পিস। তবে শুধু বাংলাদেশ নয়, পিস হিসাবে জানুয়ারি-অগাস্ট সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে চীনেরও পোশাক রপ্তানি কমেছে ২১ দশমিক ৬১ শতাংশ। এই আট মাসে বাজারটিতে ৩৮২ কোটি ১৯ লাখ ৪০ হাজার পিস পোশাক রপ্তানি করেছে চীন।
অন্যদিকে একই সময়ে পিসের হিসাবে ভিয়েতনামের পোশাক রপ্তানি কমেছে শূন্য দশমিক ১৮ শতাংশ। এই আট মাসে বাজারটিতে ৩০৯ কোটি ৮১ লাখ ২০ হাজার পিস পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। ভারতের কমেছে ২৪ দশমিক ৯১ শতাংশ। মেক্সিকো, পাকিস্তান ও হন্ডুরাসের কমেছে যথাক্রমে ২১ দশমিক শূন্য নয়, শূন্য দশমিক ২৭ এবং ১৪ দশমিক ১৭ শতাংশ। তবে ইন্দোনেশিয়ার বেড়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ। কম্বোডিয়ার বেড়েছে ৭ দশমিক ১৮ শতাংশ।
অন্যদিকে ইউনিট মূল্যের ক্ষেত্রেও প্রায় সব দেশেই পতন দেখা গেছে। সবচেয়ে বড় পতন হয়েছে চীনের, ৯ দশমিক ৯৩ শতাংশ। বাংলাদেশে ইউনিট মূল্য কমেছে তুলনামূলকভাবে মাঝারি হারে, ১ দশমিক ৭৩ শতাংশ। ভিয়েতনামের ইউনিট মূল্য কমেছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। ইন্দোনেশিয়া, কম্বোডিয়ার, ভারত ও পাকিস্তানের কমেছে যথাক্রমে ৫ দশমিক ৪৯, শূন্য দশমিক ২৫, ২ দশমিক শূন্য চার ও ৩ দশমিক ৫৭ শতাংশ। বেড়েছে মেক্সিকো ও হন্ডুরাসের। মেক্সিকোর বেড়েছে ১৫ দশমিক ০২ শতাংশ। হন্ডুরাসের বেড়েছে ৬ দশমিক ৬৮ শতাংশ।

প্রচ্ছদ এর আরও খবর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর

মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর

সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন

সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন

আদা-রসুন-পেয়াজের দাম বেড়েছে

আদা-রসুন-পেয়াজের দাম বেড়েছে

সর্বশেষ সংবাদ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top