জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

আদা-রসুন-পেয়াজের দাম বেড়েছে

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৬:৩২:১৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে বেড়েছে আদা, রসুন, পেয়াজ ও আলুর দাম। অপরিবর্তিত রয়েছে চাল, ডাল, ডিম, তেল ও মাংসের দাম। সরবরাহভেদে ওঠা-নামা করছে শাক-সবজির দামও। তবে জ্বালানি তেল ও এলপি গ্যাসের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাজারে কমেছে কেনাবেচার পরিমাণ। মাসের খরচেও সমন্বয় করতে হচ্ছে ভোক্তাদের। বৃহস্পতিবার বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, মানভেদে পেয়াজ কেজিপ্রতি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ৪৪-৪৮ টাকা। আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৩০ টাকায়। দুদিন আগেও এর দাম ছিল ৯৫-১০০ টাকা। বড় রসুন ১৩০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট রসুন পাওয়া যাচ্ছে ৮৫-৯০ টাকা কেজি দরে। খুচরা বাজারে লাল ও সাদা দুই ধরনের আলু প্রতি কেজি ২৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম কেজিতে ১-২ টাকা বেড়েছে।
ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৪৫ ও সাদা ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও বড় সাইজের ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও মাঝারি সাইজেরগুলো ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩২০ টাকা ও হাইব্রিড সোনালি বা কালারবার্ড ২৯০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি দরে। খাসি ১ হাজার ২৫০ ও ছাগল ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি করছেন ফ্রেশ খাসির মাংসের দোকানের স্বত্বাধিকারী মো. বাবুল।
চালের দাম অপরিবর্তিত থাকলেও বিক্রি কমেছে। কেজি প্রতি বিআর আটাশ ৪৭-৪৮ টাকা, মিনিকেট ৬৮-৬৯ টাকা, নাজিরশাইল ৮৪-৯২ টাকা ও চিনিগুড়া ১৮৯-১৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে দোকানভেদে দামে কিছুটা তারতম্য দেখা গেছে। দেশি মসুর ডাল ১৫০ টাকা, ভারতীয় মসুর ডাল ৯০ টাকা, ছোলা ১১০ টাকা, বুট ১২০ টাকা কেজি ও পাঁচ লিটারের সয়াবিন তেলের বোতল ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সরবরাহের ওপর ভিত্তি করে সবজির দামে সপ্তাহের ব্যবধানে কিছুটা ওঠা-নামা লক্ষ্য করা গেছে। চিচিঙ্গা ৫০-৬০ টাকা, ধুন্দল ৮০ টাকা, ঢেঁড়শ ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে খুচরা বাজারে এসব সবজি কেজিপ্রতি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

জাতীয় এর আরও খবর
স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সোমবার: ইসি সানাউল্লাহ

মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি

মানি চেঞ্জারে ডলার বিক্রির সীমা বৃদ্ধি

দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 

দুর্গাপূজা ঘিরে বিশেষ নিরাপত্তা: গুজব ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ 

নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

নেকাব পরায় ছাত্রীকে কটাক্ষ, ঢাবি শিক্ষককে ক্লাস থেকে অব্যাহতি

সর্বশেষ সংবাদ

কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
কারিগরি শিক্ষায় কমছে আগ্রহ
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
জিডিএফের স্থায়ী জায়গা ও আধুনিক ভবন নির্মাণে সিসিকে স্মারকলিপি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
সিলেটে নিসচার বৃক্ষরোপণ কর্মসূচি
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
খেলাফত মজলিস মহানগরের কার্যনির্বাহী পরিষদের বৈঠক
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
সিলেট মহানগরীর ৬ ওয়ার্ডে বিএনপির নতুন কমিটি
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
রাগীব আলীকে লিডিং ইউনিভার্সিটি পরিবারের ফুলেল শুভেচ্ছা
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
পাঠানটুলা জামেয়ায় সীরাতুন্নবী মাহফিলে আহমাদ শরীফ বিন আসাদ: মহানবীর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
মিয়ানমার সহযোগিতায় বাস্তব পদক্ষেপের তাগিদ শরণার্থী সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের ওপর জোর
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সেপ্টেম্বরে অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭%
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top