জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. হবিগঞ্জ

মাধবপুরে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি প্রদান


প্রকাশিত হয়েছে : ২৮ জুন ২০২৫, ৮:১৩:৫৭ অপরাহ্ন

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে সকল মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সায়হাম কটন মিলের মাল্টিপারপাস হলরুমে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ও মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মেধা তালিকা অর্জনকারী ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে আর্থিক প্রণোদনা দেওয়া হয়।
দেশের অন্যতম পরিবেশ বান্ধব বৃহৎ সায়হাম শিল্প কারখানার চেয়ারম্যান শিল্পপতি সৈয়দ মোঃ ফয়সলের উদ্যোগে গত কয়েক বছর ধরে মাধবপুর উপজেলার মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার মেধাবী গরীব শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে মেধা ও শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। এর ধারাবাহিতায় শনিবার বেলা ১১ টায় নোয়াপাড়া সায়হাম মাল্টিপারপাস হলরুমে এসএম ফয়সল শিক্ষাবৃত্তি ২০২৫ অনুষ্ঠিত হয়। মাধবপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোঃ ফয়সল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ মোঃ ঈশতিয়াক আহমেদ, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সোহেল।
শিক্ষার্থীদের উদ্দেশে এসএম ফয়সল মেধাবৃত্তির স্বপ্নদ্রষ্টা সৈয়দ মোঃ ফয়সল বলেন, আধুনিক বিশ্বায়নের যুগে এখন মেধা ও কর্মের প্রতিযোগিতা হচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে ঠিকে থাকতে হলে মানসম্পন্ন লেখাপড়া করতে হবে। কোন মেধাবী ও দরিদ্র ছেলেমেয়ে যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেদিকে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। আমরা চাই বর্তমান প্রজন্মের হাত ধরে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। অসৎ সঙ্গ ও মাদক থেকে দুরে থাকতে হবে। মাদক জীবন ধ্বংস করে দেয়। মাদক জাতির শক্র। সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে তিনি খেলাধুলার সামগ্রী প্রদানের ঘোষণা দেন।
তিনি আরো বলেন, জনগণের সম্পদ লুট করা যাবেনা। দুর্নীতি চাঁদাবাজিকে বয়কট করতে হবে। উল্লেখ্য আজ ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ৯ লক্ষ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ লক্ষ টাকা প্রদান করা হচ্ছে।

হবিগঞ্জ এর আরও খবর
নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক

নবীগঞ্জের হাওর-বিল কচুরিপানায় ঘেরা, দুশ্চিন্তায় কৃষক

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

আইফোনের লোভে বন্ধুকে খুন

আইফোনের লোভে বন্ধুকে খুন

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত

ওমানে ১৮ দিন ধরে নিখোঁজ হবিগঞ্জের রিফাত

সর্বশেষ সংবাদ
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top