জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মৌলভীবাজার প্রেসক্লাবে জুলাই বিপ্লবের স্থিরচিত্র প্রদর্শনী উদ্বোধন


প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২৫, ৭:২৮:৩৭ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

জুলাই বিপ্লবে আহত ও নিহতদের স্মরণে ৩৬ দিন ব্যাপি নানা কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব। এই উপলক্ষে পহেলা জুলাই মঙ্গলবার সকালে আহত ও নিহতদের স্মরণে প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরই সাথে ৩৬ দিন ব্যাপি স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও কর্মসূচীর প্রধান সমন্বয়ক এস এম উমেদ আলী ও মু.ইমাদ উদ দীন এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ুন।
সাংবাদিক মুক্তাদির আহমদের কুরআন থেকে তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মোঃ সাহেদ আলী, হেফাজতে ইসলামের জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী, খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ বেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মৌলভীবাজার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বকসী মিছবাহ উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিলেট বিভাগীয় ইমাম সমিতির সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা শেখ আব্দুল হক, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, পৌর জামায়াতের আমীর প্রভাষক মো: তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলা উদ্দিন শাহ, সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান আজাদ ও এম এ হামিদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক আজিজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আইনজীবী নিয়ামুল হক, জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি মো: আব্দাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি (যুব উইং এনসিপি) জাকারিয়া ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার অন্যতম সমন্বয়ক ও সমাজকর্মী কাজী মঞ্জুর আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলার অন্যতম সমন্বয়ক (গুরুতর আহত) আরিফ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবে আহত ও নিহদের স্মরণে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী।
প্রেসক্লাবের ৩৬ দিনের কর্মসূচি গুলো হলো আন্দোলনের সময়ে ঘটনা প্রবাহের নানা বেদনাময়ী ও নির্মম দৃশ্যের ছবি নিয়ে ৩৬ দিন ব্যাপি স্থিরচিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল, আন্দোলনকারী ছাত্র-জনতার বিভীষিকাময় ওই দিনগুলোর স্মৃতিচারণ, ভিডিও চিত্র প্রদর্শণ, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি, স্মৃতিতে আন্দোলনের দিনগুলো, আন্দোলনের সফলতা, স্বৈচারের পতন ও বিজয়ের স্মৃতিকথা, ছড়া ও কবিতা গ্রন্থের প্রকাশনা। শেষ দিন ৫ আগস্ট দেশাত্মবোধক ও জাগরণী সংগীত নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রচ্ছদ এর আরও খবর
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়

কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়

সিলেটে হাম উপসর্গে আরও ১ মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও ১ মৃত্যু

নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 

নবজাতক মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মেন্টারনিটি কেয়ার ইউনিটে ভর্তি বন্ধ 

সর্বশেষ সংবাদ
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
নগরীতে ২৪ জন গ্রেফতার
নগরীতে ২৪ জন গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top