জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. এক্সক্লুসিভ

শহীদ তুরাব: এক দুরন্ত শ্বেত কপোত

প্রকাশিত হয়েছে : ১৯ জুলাই ২০২৫, ৩:৩৯:৫৪ অপরাহ্ন

মুনশী ইকবাল:

তুরাব খুবই দুরন্ত ছিল। অনেক মজা করতো। বিয়ানীবাজারে মফস্বল সাংবাদিকতা থেকে ২০১৭ সালের দিকে দৈনিক জালালাবাদে যোগ দিয়ে শুরুতে ফটো সাংবাদিক হিসেবে কাজ করতো। তখন আমার সাথে অনেক অ্যাসাইনমেন্টে সে তার ক্যামেরা নিয়ে সঙ্গী হয়। সেই দিনগুলো আজ মনে পড়ছে। তার অনেক ছবির ক্যাপশন এবং ছবির কাজ সে আমাকে দিয়ে করিয়ে নিতো। তারপর সে ধীরে ধীরে নিজেকে আরও মেলে ধরতে শুরু করে। সময়ের ব্যবধানে সে একটি জাতীয় দৈনিকের ব্যুারো সামলানোর দায়িত্ব পালন করে যেতে সক্ষম হয়।
মৃত্যুর আগের দিকে এসে তার আগেকার অনেক অভ্যাস ও স্বভাবের মধ্যে পরিবর্তন চলে আসে। একসময়ের উড়নচণ্ডী তুরাব অনেক স্থির ও বিচক্ষণতার পরিচয় দেয়। তার স্বভাবে একটা দৃঢ়তা ফুটে ওঠে। এতকিছুর পরও তুরাবের মধ্যে একটা শিশুসুলভ স্বভাব থেকে যেত। সে সব সময় একটা একসাইটেডের মধ্যে থাকতো। কোনো কাজ সফলভাবে করতে পারলে বা কোনো দুর্ঘটনা থেকে বেঁচে ফিরলে শিশুদের মতো উচ্ছ্বসিত হতো।
সর্বশেষ মৃত্যুর আগেরদিন কোটা আন্দোলন চলাকালে শাহজালাল বিশ^বিদ্যালয় এলাকায় পুলিশের ছিটাগুলি একটি স্প্রিন্টার তা গাঁ ছুয়ে চলে যায়। সন্ধ্যায় অফিসের সোফায় বসে সে আমাকে সেই কথা জানায় এবং বিপদ থেকে যে বেঁচে গেছে এজন্য খুব উচ্চসিত ছিল। এই সোফায় বসেই তুরাব তার অনেক না বলা কথা আমার সাথে শেয়ার করতো। যে কথাগুলো পেশাদার সাংবাদিকতা বা পত্রিকার জীবনে নতুনদের জন্য অনেকটা অবধারিত হয়ে গেছে।

রাতে অফিস থেকে বের হওয়ার সময় তাকে তার ডেস্কে কাজ করা অবস্থায় রেখেই আমি বেরিয়ে যাই। কে জানতো এটাই তার সাথে শেষ দেখা। পরদিন শুক্রবার দুপুরের দিকে সিনিয়র সহকর্মী নিজাম উদ্দীন সালেহ ভাই ফোনে জানান তুরাব পুলিশের গুলিতে আহত হয়ে ওসমানী হাসপাতালে।
কিন্তু সেখানে কর্তব্যরত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তার শারীরিক অবস্থা আরও খারাপ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু অত্যাধিক গুলির কারণে ডাক্তাররা তাকে বাঁচাতে পারেন নাই। এমতাবস্থায় চিকিৎসারত অবস্থায় ঐদিন সন্ধা ৬টা ৪৪ মিনিটের সময় সে শাহাদাত বরণ করে।
সিলেটের যেসব সংবাদকর্মীর পুলিশের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ ও সখ্যতা, তুরাব তাদের মধ্যে উল্লেখযোগ্য। সেই সূত্রে সে পুলিশের পরিচিত থাকাই স্বাভাবিক। ফলে যেকোনো পরিস্থিতিতে সবার আগে পুলিশের তাকে চেনার কথা।
তুরাব নিহতের ঘটনায় যে পুলিশ কর্মকর্তা সাদেক কাওসার দস্তগীরের নাম শোনা যায় সেই দস্তগীরেরও সে পরিচিত। দস্তগীর এর আগে যখন এসএমপির কোতোয়ালি থাকার সহকারী কমিশনার তখন থেকে তার সাথে তুরাবের সখ্যতার কথা আমি তুরাবের মুখেই শুনেছি।
তুরাব ছিল পুলিশ বান্ধব একজন সংবাদ কর্মী। একবার একটি হত্যা মামলার তদন্তকালে এক সহকারী কমিশনার পর্যায়ের পুলিশ কর্মকর্তার সাথে আমার বাকবিতন্ডা হয়। সেই কর্মকর্তার রহস্যময় আচরণ আমাকে বিস্মিত করে। অফিসে এসে এটা আমি ওর সাথে শেয়ার করি কারণ এই কর্মকর্তার সাথে তার ভালো সম্পর্ক ছিল। বলি যে বিষয়টি আমি শক্তভাবে দেখবো, তোমার সম্পর্ক তাই তোমাকে জানালাম। তখন তুরাব আমার থেকে সময় নেয় এবং জানায় ঐ কর্মকর্তা তার ভুল স্বীকার করেছেন। সেসময় ঐ কর্মকর্তার রুমে যুক্তরাজ্য প্রবাসী এক আওয়ামীলীগ নেতা পরবর্তীতে যিনি জনপ্রতিনিধি হয়েছিলেন তার এক চামুণ্ডা উপস্থিত ছিলেন। ঐ লোক সকাল থেকে নাকি নানান তদবিরে সেই অফিসারের মেজাজ নষ্ট করে দিয়েছিল। আমার যেহেতু নিয়মিত থানায় যাইনা তাই সেই অফিসার বিষয়টি বুঝতে পারেন নি।
তুরাব সবসময় মাঠে ময়দানে বিচরণ করে বেড়াতো বিধায় নানান ধাচের পুলিশের সাথে তার পরিচয় ছিল। ফলে যেকোনো পরিস্থিতিতে তাকে সবার আগে পুলিশের চেনার কথা। কিন্তু তুরাবের ঘনিষ্টজন পুলিশের গুলিতেই একেবারে কাছ থেকে তুরাব আহত হওয়ার খবর আসলেই অপ্রত্যাশিত এবং দুঃখজনক।

এক্সক্লুসিভ এর আরও খবর
সবুজ সিলেট রক্তে রাঙা

সবুজ সিলেট রক্তে রাঙা

জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ৭ শহীদ

জুলাই গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ৭ শহীদ

শহরতলীর বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা 

শহরতলীর বর্জ্য ব্যবস্থাপনার বেহাল অবস্থা 

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা: জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের মুখপত্র হোক

৩৪তম বর্ষের পদার্পন অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা: জালালাবাদ কোনো রাজনৈতিক দলের নয়, জনগণের মুখপত্র হোক

সর্বশেষ সংবাদ
২০ বছর পর সচল ফোয়ারা ফের ২০ ঘণ্টা পর বন্ধ!
২০ বছর পর সচল ফোয়ারা ফের ২০ ঘণ্টা পর বন্ধ!
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top