জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেটে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ শুক্রবার : আসছেন কেন্দ্রীয় নেতারা

প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ৯:২৭:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’র ধারাবাহিকতায় আগামী শুক্রবার (২৫ জুলাই) সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই পদযাত্রা’। সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পদযাত্রাটি এক সমাবেশে মিলিত হবে। ইতোমধ্যে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও কুমিল্লাসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি শহরেই নেতারা এনসিপির রাজনৈতিক দর্শন, ‘জুলাই অভ্যুত্থান’-এর গুরুত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তাদের লক্ষ্য তুলে ধরেন।

আগামী ২৫ জুলাই সিলেটের পদযাত্রা নিয়ে নগরজুড়ে বাড়ছে কৌতূহল, আলোচনা ও প্রত্যাশা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে টানানো হয়েছে এনসিপির পোস্টার ও ব্যানার। বিশেষ করে তরুণ ও শিক্ষিত শ্রেণির মধ্যে রাজনৈতিক নতুনত্ব ও বিকল্প নেতৃত্ব নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এনসিপির সিলেট পদযাত্রা নিয়ে আলোচনা হচ্ছে।

অন্যদিকে, বিরোধী রাজনৈতিক পক্ষগুলো সতর্ক দৃষ্টিতে পদযাত্রা পর্যবেক্ষণ করছে। এছাড়া কক্সবাজারে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনা নিয়েও চলছে আলোচনা।
পদযপাত্রায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারাসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ ব্যাপারে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক ও জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালিন সিলেট জেলা সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম বলেন- বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আমাদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই পদযাত্রা। জুলাই আন্দোলনের অন্যতম প্রাণকেন্দ্র এই নগরী। এই শহরে শহীদ সাংবাদিক এটিএম তুরাব ও রুদ্র সেনরা শহীদ হয়েছেন। শহীদ ও আহতদের আতœত্যাগ আমাদের মুল অনুপ্রেরণা। আমাদের প্রত্যাশা সিলেটের পদযাত্রায় জনতার ঢল নামবে।

এ বিষয়ে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, সাংগঠনিক শক্তিকে এখন মাঠে নামানোর সময়। ২৫ জুলাইয়ের পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি জেলা ও মহানগর কমিটির সদস্য যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন, এটাই আমাদের প্রত্যাশা।

এনসিপির নারী উইং নারী শক্তির সিলেট মহানগর নেত্রী আয়েশা সিদ্দিকা প্রিয়া ও মোফসেনা ত্বাকিয়া বলেন, এনসিপির পদযাত্রায় নারীদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে। আমরা নারীদের সংগঠিত করছি। আশা করছি, নারীদের বিপুল সমাগম হবে।

প্রচ্ছদ এর আরও খবর
তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি

তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি

সর্বশেষ সংবাদ

বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
বড়লেখায় বিএনপির বিক্ষোভ মিছিল
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
নজরুল বর্ষ উপলক্ষে আবৃত্তি চর্চার সূচনা করল মুক্তাক্ষর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
কমলগঞ্জে আগুনে ভস্মিভূত ৩টি ঘর
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই : মালিক এমপি
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে রাজপথে সক্রিয় থাকতে হবে
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শান্তিগঞ্জে মসজিদে নামাজরত যুবককে কুপিয়ে জখম
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ১০৮৪
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
অক্টোবরে বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
সুনামগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
এইচএসসির ফল প্রকাশ হতে পারে নভেম্বরের মাঝামাঝি 
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top