মিশিগানে ‘কোরআনের আলো’ প্রতিযোগিতায় প্রথম কুলাউড়ার ইউসুফ
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৭:১৯ অপরাহ্ন

Oplus_16908288
কুলাউড়া প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যব্যাপী অনুষ্ঠিত এমএমসিএস ‘কোরআনের আলো’ ২০২৬ প্রতিযোগিতায় পবিত্র কোরআন হিফজের ৫ পারা ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৃতী সন্তান ইউসুফ আরিফ।
ইউসুফ আরিফ আলেমে দ্বীন মাওলানা হাফেজ ফয়জুর রহমান সারপারী (রহ.)-এর নাতি এবং আহমদাবাদ মাদ্রাসার মুহতামিম ও উত্তর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমান ইমরানের ভাতিজা।
তার এ সাফল্যে পরিবার-পরিজন ও শুভাকাক্সক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। মেধা, অধ্যবসায় ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত এ সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন স্বজন ও শুভাকাক্সক্ষীরা।
মাওলানা মাহমুদুর রহমান ইমরান জানান, ভাতিজা আরিফ কোরআন হিফজের প্রতি গভীর মনোযোগ, নিয়মিত অধ্যয়ন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করেছে। তার এ অর্জন পরিবার ও স্বজনদের জন্য যেমন আনন্দের, তেমনি কোরআনপ্রেমী সবার জন্যও গর্বের বিষয়।





