বড়লেখার ব্যবসায়ি সাইদুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩৪:১৬ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি : ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের সাবেক আইজিপি বেনজীর আহমদসহ দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের অবৈধ অর্থ বিদেশে পাচারসহ নানা অপকর্মের লিখিত অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক হবিগঞ্জ কার্যালয়।
দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে সমন্বিত জেলা কার্যালয়ের (হবিগঞ্জ) উপ-পরিচালক মো. এরশাদ মিয়া অভিযোগগুলোর অনুসন্ধান চালাচ্ছেন। আগামি সোমবার (২৮ সেপ্টেম্বর) তার কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদানের জন্য সংশ্লিষ্টদের তিনি নোটিশ করেছেন।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ছত্রছায়ায় থাকা সাইদুল ইসলাম আত্মগোপন করেন। আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতায় অবশেষে ২০২৫ সালের ২১ এপ্রিল ভোরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় উপশহর এলাকা থেকে বড়লেখা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে অবৈধ অর্থ বিদেশে পাচার, নানা অবৈধ ব্যবসাসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের অভিযোগ এনে থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। দীর্ঘদিন কারাভোগের পর তিনি জামিন পান। সম্প্রতি তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন বলে জানা গেছে।
দুদকের সমন্বিত জেলা (হবিগঞ্জ) কার্যালয়ের উপ-পরিচালক মো. এরশাদ মিয়া জানান, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে সাইদুল ইসলামের বিরুদ্ধের লিখিত অভিযোগের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছেন। এর অংশ হিসেবে আগামি সোমবার সাক্ষ্য প্রদানের জন্য সংশ্লিষ্টদের তিনি তার কার্যালয়ে ডেকেছেন।





