জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

তিন লক্ষ্য নিয়ে রাজপথে বিএনপি


প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০:৩০ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকার গঠনের ৭ মাসের মাথায় আবারও রাজপথের কর্মসূচিতে জোর দিচ্ছে বিএনপি। রাষ্ট্র পরিচালনার ব্যস্ততার মধ্যেও দলীয় নেতাকর্মীদের মাঠে সক্রিয় রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকানো, বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচির মোকাবিলা এবং দীর্ঘদিনের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে তৃণমূল পর্যন্ত দলকে সক্রিয় করাই এখন বিএনপির মূল লক্ষ্য। এলক্ষ্যে রাজধানীসহ সারাদেশে ধারাবাহিক বিক্ষোভ-মিছিল করছে দল ও অঙ্গসংগঠনগুলো।

দলীয় সূত্র বলছে, মাঠে ফেরার পেছনে বিএনপির তিনটি প্রধান লক্ষ্য রয়েছে। প্রথমত, সরকারে থাকলেও রাজপথে দলের দৃশ্যমান উপস্থিতি ধরে রাখা। দ্বিতীয়ত, সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করে নেতাকর্মীদের সক্রিয় করা। তৃতীয়ত, অগ্নিসংযোগ, বোমা বিস্ফোরণসহ নাশকতার অভিযোগ এবং রাজনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে জনগণকে সচেতন করা। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২২ সেপ্টেম্বর যুবদল, ২৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দল এবং ২৪ সেপ্টেম্বর ছাত্রদল বিক্ষোভ-মিছিল করেছে। ২৫ সেপ্টেম্বর বিএনপি ও তিন অঙ্গসংগঠনের যৌথ কর্মসূচি রয়েছে।

বিএনপির নীতিনির্ধারকগণ জানিয়েছেন, সরকারে যাওয়ার পর দলের একটি অংশ প্রশাসনিক ও সরকারি কাজে বেশি কেন্দ্রীভূত হয়ে পড়ায় মাঠের সাংগঠনিক তৎপরতায় কিছুটা ভাটা পড়ে। সেই অবস্থার পরিবর্তনেই নেতাকর্মীদের আবার রাজপথে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি। বিএনপির দাবি, সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা ও রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় দলটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এই পরিস্থিতিতে শুধু সরকার নয়, দল হিসেবেও মাঠে থাকার প্রয়োজনীয়তার কথা বলছেন বিএনপির নেতারা। সাম্প্রতিক যৌথসভা থেকে স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মসূচি পালনের জন্য তৃণমূলের নেতাকর্মীদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। এসব মোকাবিলায় বিএনপি মাঠে থাকবে। তার ভাষায়, ‘রাজপথ বা জনগণকে আমরা কারও কাছে ইজারা দিইনি।’

পুরনো মাঠকর্মীরাই ভরসা:
বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যারা মাঠে ছিলেন, তাদের বড় একটি অংশ আবারও সক্রিয় হয়েছেন। গত ১৭ বছর আওয়ামী লীগবিরোধী আন্দোলনে রাজপথে থাকা নেতাকর্মীদের অনেকে এখন সরকার ও দলের বিভিন্ন দায়িত্বে রয়েছেন। আবার অনেকে এখনো কোনো দায়িত্ব পাননি। সাম্প্রতিক সাংগঠনিক কর্মসূচিতে দায়িত্ব না পাওয়া এসব পুরনো মাঠকর্মীর উপস্থিতিও চোখে পড়ছে। দলীয় যৌথসভা, মিছিল ও বিভিন্ন কর্মসূচিতে তাদের সামনের সারিতে দেখা যাচ্ছে।

দলের নেতাদের মতে, এসব কর্মসূচি বিএনপির সাংগঠনিক তৎপরতা বাড়ার একটি চিত্র তুলে ধরছে। তবে এর সঙ্গে আরেকটি সাংগঠনিক হিসাবও রয়েছে। মেয়াদোত্তীর্ণ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন সামনে রেখে পদপ্রত্যাশীরাও মাঠে নিজেদের সক্রিয়তা জানান দিচ্ছেন। কেউ কেউ নিজেদের অনুসারীদের নিয়ে আলাদাভাবে কর্মসূচি পালন করছেন এবং সাংগঠনিক সক্ষমতা তুলে ধরার চেষ্টা করছেন।

বিএনপির তিন গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও মাঠে সক্রিয় হয়েছেন। দীর্ঘদিনের আন্দোলনে রাজপথে থাকা এসব সংগঠনের নেতাকর্মীদের নতুন করে সংগঠিত করা হচ্ছে। সামনে সংগঠন পুনর্গঠনের প্রক্রিয়ায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন দলের নেতারা। ফলে পুরনো আন্দোলনকর্মীদের পাশাপাশি নতুন করে সক্রিয় হওয়া নেতাদেরও নজরে রাখা হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাম্প্রতিক প্রায় সব কর্মসূচিতেই সরাসরি অংশ নিচ্ছেন। ২১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির কর্মসূচিতে তিনি বলেন, ক্ষমতায় থাকলেও বিএনপি ক্ষমতার শক্তিতে নয়, জনগণের শক্তিতে রাজনীতি করতে চায়। ২২ সেপ্টেম্বর ফার্মগেটে কৃষিবিদদের কর্মসূচিতেও তার নেতৃত্বে মিছিল হয়। পরদিন নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশেও তিনি প্রধান অতিথি ছিলেন।
রিজভী বলেন, অনেকে মনে করতে পারেন সরকারি কর্মকাণ্ডের ব্যস্ততায় রাজপথে বিএনপির উপস্থিতি নেই। সেই ধারণা যাতে তৈরি না হয়, সে জন্যই বিএনপি রাজপথে রয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের কমে যাওয়া সাংগঠনিক তৎপরতা বাড়াতেও দল সক্রিয় হয়েছে বলে জানান তিনি। সাম্প্রতিক অগ্নিসংযোগ ও বোমা হামলার ঘটনাগুলোকে তিনি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন।

দেশজুড়ে কর্মসূচি:
কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর পাশাপাশি জেলা ও মহানগর পর্যায়েও কর্মসূচি পালিত হচ্ছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে এসব কর্মসূচি করছে। বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী, কর্মসূচির ধরন নির্ধারণে স্থানীয় পরিস্থিতিকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে বিএনপির একাধিন নেতা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। তারা চান মানুষ স্বস্তি ও নিরাপদে বসবাস করুক। তার দাবি, সম্প্রতি কিছু পক্ষ আবারও রাজপথে সন্ত্রাস ও জ্বালাও-পোড়াও করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য সরকার ও সরকারি দলের দায়িত্ব রয়েছে। সে কারণেই তারা রাজপথে রয়েছেন।

জাতীয় এর আরও খবর
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়

তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী : মারণাস্ত্র ভুলে গড়ি মানবিক পৃথিবী

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও  বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও বৈষম্যে জামায়াতের প্রতিবাদ

সর্বশেষ সংবাদ
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
বাস-ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রী-হেল্পার বাকবিতণ্ডা
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
ওসমানী এয়ারপোর্টে এয়ারগানের ফায়ারে ক্লিনার আহত, আনসার প্রত্যাহার
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এমপি এমরান
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে মহিলা জামায়াতের মতবিনিময়
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্বাস, সম্পাদক সালেহ
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মৌলভীবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
কুলাউড়ায় সাদ্দাম-সাদিক কায়েমের হুঁশিয়ারি : ‘বৈষম্য আর চলবে না’
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সৌদী এম্বেসীর হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেট বিভাগীয় বাছাই পর্ব সম্পন্ন
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
সন্ত্রাসের মাধ্যমে শিক্ষাঙ্গন দখলের রাজনীতি আর চলবে না : বড়লেখায় শিবির সভাপতি
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
পৃথক অভিযানে সাড়ে ২৩ লাখ টাকার ইয়াবাসহ আটক ৩
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
ওসমানী বিমানবন্দরে আনসারের গুলিতে পরিচ্ছন্নকর্মী আহত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৬
জৈন্তার জঙ্গলে বিদেশি বন্দুকসহ পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার
জৈন্তার জঙ্গলে বিদেশি বন্দুকসহ পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top