জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?


প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৬, ৪:১৭:৩৮ অপরাহ্ন

President Donald Trump, right, Chinese President Xi Jinping, center, and Russian President Vladimir Putin arrive for a trilateral meeting at Kylin Villa Thursday, Nov. 19, 2026, in Shenzhen, China. (Win McNamee/Pool Photo via AP)

জালালাবাদ রিপোর্ট : বিশ্ব রাজনীতির আঙিনায় এক নজিরবিহীন সমীকরণ। এই প্রথম কূটনীতির টেবিলে একসঙ্গে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।
প্রশ্ন উঠেছে, তিন মোড়লের হঠাৎ ‘ইউ টার্ন’ কী বিশে^ শান্তির সুবাতাস বইয়ে দিবে? না তিনজনই নতুন কোন স্বর্থের পথে হাঁটছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের পথ কখনও সমস্যার ‘স্থায়ী’ বা ‘প্রকৃত’ সমাধান হতে পারে না। ইতিহাসের পাতা থেকে বর্তমান বিশ্ব পরিস্থিতি বারবার সে-কথা প্রমাণ করছে। যুদ্ধের ফল কতটা করুণ হতে পারে, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তাঁর সংবেদনশীল এবং যুদ্ধবিরোধী কবিতা ‘ফিউটিলিটি’-র মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন উইলফ্রেড ওয়েন। তারপরেও বহু কবি, সাহিত্যিক, চলচ্চিত্র পরিচালক যুদ্ধবিরোধী সৃষ্টি উপহার দিয়েছেন। কিন্তু রাজনেতাদের ঘুম ভাঙার লক্ষণ নেই। এবার কী তবে ঘুম ভাঙছে?
দক্ষিণ চিনের শেনজেন শহরে আয়োজিত ‘এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন’ (এপেক) শীর্ষসম্মেলনে পার্শ্ববৈঠক করলেন তিন মহাশক্তিধর। ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছে সেই বৈঠক। আলোচনায় আন্তর্জাতিক নিরাপত্তা, পরমাণু অস্ত্র, ইউক্রেন যুদ্ধ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। শুধু তাই নয়, বিশ্বে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতিও দিয়েছেন তিন রাষ্ট্রপ্রধান। একইসঙ্গে ঠান্ডা যুদ্ধের মানসিকতা ঝেড়ে ফেলে সহযোগীতার পথে হাঁটারও বার্তা দিয়েছেন তাঁরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ১৯৪৫ সালের ‘ইয়াল্টা সম্মেলনে’ যেমন এক টেবিলে বসেছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট এবং সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন, তেমনই শেনজেনের এই বৈঠকও যে আন্তর্জাতিক কূটনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে, তা বলার অপেক্ষা রাখে না।
বৈঠকের শুরুতেই জিনপিং বলেন, আজকের এই বৈঠকের যুগান্তকারী তাৎপর্য রয়েছে। মহাশক্তিধর দেশগুলি যখন পারস্পরিক সম্প্রীতিতে বসবাস করে, তখন বিশ্বে শান্তি বজায় থাকে। বিশ্বের সমস্ত সমস্যা মোকাবিলায় তিন দেশের যৌথভাবে কাজ করা উচিত। চিনা সংবাদমাধ্যম ‘সিনহুয়া’র প্রতিবেদন অনুযায়ী, জিনপিং বিশ্বে পরমাণু অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ ও ধ্বংস করার পক্ষে সওয়াল করেছেন, যাতে পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলা যায়।
এর পরিপ্রেক্ষিতে ট্রাম্প জানান, পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার ক্ষেত্রে এই তিনটি দেশই অনন্য অবস্থানে রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট এ-ও বুঝিয়ে দিয়েছেন যে, বিশ্বে পরমাণু অস্ত্র পুরোপুরি নিষিদ্ধ বা ধ্বংস সম্ভব নয়। বলেন, বিভিন্ন দেশের পক্ষে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে আনা যথেষ্ট কঠিন, কল্পনাতীত।
ত্রিপাক্ষিক বৈঠকে তিন রাষ্ট্রের আঞ্চলিক শান্তি এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলেন পুতিন। রুশ প্রেসিডেন্টের মতে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংঘাতগুলির নিষ্পত্তির ক্ষেত্রে এই তিন দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে। ইউক্রেন যুদ্ধও তার বাইরে নয়। এ প্রসঙ্গে জিনপিং অবশ্য খুব বেশি শব্দ খরচ করেননি। তিনি বলেন, মহাশক্তিধর দেশগুলি যখন পারস্পরিক সম্প্রীতিতে বসবাস করে, তখন বিশ্বে শান্তি বজায় থাকে। এদিনের বৈঠকে ঠান্ডা যুদ্ধের মানসিকতা বর্জনেরও ডাক দিয়েছেন চিনা প্রেসিডেন্ট। তবে তিনি স্পষ্ট করেছেন, সে ক্ষেত্রে তিন দেশের সম্পর্ক এবং সহযোগিতা যেন অটুট থাকে। তিন রাষ্ট্রের মধ্যে মতপার্থক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে নিষ্পত্তির কথাও বলেছেন জিনপিং।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ, ইরান যুদ্ধ, পারমাণবিক অস্ত্র এবং বাণিজ্য নিয়ে গভীর মতপার্থক্যের কারণে বিশ্বের বৃহত্তম পরমাণু শক্তিধর দেশগুলির নেতাদের এই বৈঠক থেকে বড় কোনও সমঝোতা বেরিয়ে আসার সম্ভাবনা কম ছিল। তাদের আশঙ্কা ছিল, হয়তো তাদের স্বার্থকে উপেক্ষা করা হতে পারে।
বৃহৎ শক্তিগুলির মধ্যে ইতিবাচক আলোচনা এখন আর ব্যক্তিগত পছন্দ-অপছন্দের বিষয় নয়। তা বিশ্ব ভূরাজনৈতিক স্বার্থে অপরিহার্য ও বাধ্যবাধকতার জায়গায় পৌঁছেছে। আশার কথা, তিন রাষ্ট্রপ্রধানই এ বিষয়ে সহমত। বিশ্বে শান্তিপ্রতিষ্ঠায় ট্রাম্প-জিনপিং-পুতিন ‘সহাবস্থান, স্থিতিশীল ও ভারসাম্যমূলক’ উন্নয়নের কথা বলেছেন, যা শুধু এই তিনটি দেশ নয়, বরং সমগ্র পৃথিবীর ক্ষেত্রে সহায়ক। এই আবহ বজায় থাকলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কিঞ্চিৎ আশার আলো দেখা দিতে পারে-এমনটাই বলছেন বিশ্লেষকরা।

 

আন্তর্জাতিক এর আরও খবর
ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত

ঝাড়খন্ডে তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় ৩ জন নিহত

অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 

অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 

মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু

মণিপুরে অগ্নিকাণ্ডে মা ও দুই শিশুপুত্রের মৃত্যু

সর্বশেষ সংবাদ
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
তিন মোড়লের মহামিলন : শান্তি নাকি স্বার্থের নতুন ছক?
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
 ডা. নুরুল আম্বিয়া  স্মরণে রোটারি ক্লাব জালালাবাদের শোকসভা
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ভারতীয় চোরাইপণ্য জব্দ
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু : নতুন ভর্তি ১৩৩
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top