জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা


প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৬, ৮:৫২:৪৪ অপরাহ্ন

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিপুরি সম্প্রদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘মহারাসলীলা’। এ বছর উপজেলার মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে বিরাজ করছে উৎসবের আমেজ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

ঐতিহ্য অনুযায়ী, মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুরের শিববাজারের ঐতিহাসিক জোড়ামণ্ডপে এবং আদমপুর রাসপূর্ণিমা উৎসব উদযাপন কমিটির আয়োজনে তেতইগাঁওয়ে সানা ঠাকুরের মণ্ডপে রাতভর চলবে উৎসব। মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মৈতৈ সম্প্রদায় পৃথক স্থানে আয়োজন করলেও উৎসবের মূল সুর বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবপ্রেম।

উৎসবকে সামনে রেখে গত দুই সপ্তাহ ধরে মাধবপুর ইউনিয়নের দক্ষিণ মাঝেরগাঁও, বাঘবাড়ি ও উত্তর মাঝেরগাঁও গ্রামে চলছে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য এবং রাসনৃত্যের মহড়া। প্রতিদিন বিভিন্ন গ্রামের ১০ থেকে ১৫ জন মণিপুরি তরুণ-তরুণী ঐতিহ্যবাহী গানের সুরে নৃত্যের প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি রঙিন সাজে সাজানো হচ্ছে মণ্ডপগুলো।

মণিপুরি মহারাস উৎসব মূলত দুটি পর্বে বিভক্ত। দিনের আলোয় অনুষ্ঠিত হয় রাখালরাস বা রাখালনৃত্য। আর রাতের গভীরে পরিবেশিত হয় মূল আকর্ষণ মহারাস নৃত্য। উৎসবের দিন সকাল ১১টা থেকে রাখালনৃত্য শুরু হবে। রাত ১২টায় শুরু হবে মহারাস নৃত্যের মূল আয়োজন।

মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ জানান, এবার দুই দিনব্যাপী আয়োজন করা হয়েছে রাস উৎসবের। ২৩ নভেম্বর স্মারকগ্রন্থ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৪ নভেম্বর সকাল থেকে শুরু হবে মূল উৎসব। মাধবপুরের জোড়ামণ্ডপে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক) বিজন কান্তি সরকারের উপস্থিত থাকার কথা রয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার বলেন, রাস উৎসবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

মৌলভীবাজার এর আরও খবর
বড়লেখায় নাশকতার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

বড়লেখায় নাশকতার প্রতিবাদে বিএনপির মশাল মিছিল

মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মৌলভীবাজারে ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা

বড়লেখায় শ্বশুরালয়ে ডেকে নিয়ে যুবককে হত্যা চেষ্টা

সর্বশেষ সংবাদ
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৭ ডেঙ্গুরোগী শনাক্ত
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
দ: সুরমায় ট্রাক-বাইক সংঘর্ষে নিহত ১
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
শাহজালাল মাজারের গেটে অজ্ঞাত ব্যক্তির মরদেহ
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
চালিবন্দরে ৪ বাসে অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার ২
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
শ্রমিক সংগঠন নেতৃবৃন্দ নিয়ে এসএমপির সমন্বয় সভা
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
কোম্পানীগঞ্জে ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বিলপাড় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
বইমেলায় গল্পগ্রন্থ ‘জীবনের তরে’র মোড়ক উন্মোচন
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
আওয়ামী লীগের কর্মকাণ্ড সন্ত্রাসনির্ভর: সিলেটে বিএনপির মিছিলে বাণিজ্যমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন : সিসিটিভি অচল থাকায় জটিলতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেইটে আগুন : সিসিটিভি অচল থাকায় জটিলতা
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন : ১২ লিস্টার মেশিন ধ্বংস
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলন : ১২ লিস্টার মেশিন ধ্বংস
‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগান : সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘জয় বাংলা’ এখন পালিয়ে যাওয়ার স্লোগান : সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top