জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৭:৪৫:১১ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে দেশের মেডিকেল সেন্টারগুলোর জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এতে মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা নির্ধারণ, ডিমান্ড লেটারের বাইরে অতিরিক্ত মেডিকেল স্লিপ ইস্যু না করা, ভুয়া প্রতিবেদন তৈরি বন্ধ এবং কর্মী আনফিট হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের ব্যয় বহনের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে এসব নির্দেশনার কথা জানান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্যে বাংলাদেশে পরিচালিত মেডিকেল পরীক্ষা কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল ও নির্ভরযোগ্য করার উদ্দেশ্যে ফরেন ওয়ার্কার্স মেডিকেল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ঋডঈগঝ)-ভুক্ত মেডিকেল সেন্টারগুলোর জন্য এসব নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
ডিমান্ড লেটারে উল্লেখিত কর্মীর সংখ্যার ভিত্তিতে মেডিকেল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লেখিত সংখ্যার সর্বোচ্চ ৫% বেশি মেডিকেল স্লিপ ইস্যু করা যাবে। তবে কোনো অবস্থাতেই মেডিকেল সেন্টার নিজস্ব ইচ্ছায় বা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিকেল স্লিপ ইস্যু করতে পারবে না। প্রতিটি মেডিকেল সেন্টারকে প্রতিদিন সম্পাদিত মেডিকেল পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত ও সংরক্ষণ করতে হবে এবং অনলাইনে প্রেরণ করতে হবে। প্রতিটি মেডিকেল সেন্টার কর্তৃক সম্পাদিত সকল মেডিকেল পরীক্ষার প্রতিবেদন সংশ্লিষ্ট তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এ ক্ষেত্রে মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। মেডিকেল পরীক্ষার ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা হবে। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ মালয়েশিয়া গমনেচ্ছুক প্রার্থীর নিকট থেকে আদায় করা যাবে না। একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিকেল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিকেল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এ বিষয়ে মেডিকেল সেন্টারকে সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বাংলাদেশে মেডিকেল পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়া পর্যন্ত মেডিকেল পরীক্ষায় আনফিট ঘোষিত হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারকে ওই কর্মীর যাবতীয় ব্যয়ভার বহন করতে হবে। এ ক্ষেত্রে দেশে ফেরত পাঠানোসহ সংশ্লিষ্ট সকল খরচ মেডিকেল সেন্টারকে বহন করতে হবে। প্রতিটি মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় সকল আধুনিক মেডিকেল যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম ও পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। মেডিকেল পরীক্ষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পন্ন করতে হবে ও পর্যাপ্ত সংখ্যক বসার ব্যবস্থা থাকতে হবে। মাইগ্রাম নামে কোনো অর্থ আদায় করা যাবে না।
কোনো মেডিকেল সেন্টার শর্ত লঙ্ঘন করলে জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে শক্তিশালী মনিটরিং টিম গঠন করে কঠোরভাবে বিষয়গুলো মনিটরিং করা হবে। প্রত্যেক মেডিকেল সেন্টার তার প্রবেশপথের সম্মুখে দৃশ্যমানভাবে বড় আকারে বিলবোর্ড স্থাপন করবে।

জাতীয় এর আরও খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে মেডিকেল সেন্টারগুলোকে মন্ত্রীর ১১ নির্দেশনা 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির:  রোহিঙ্গা গণহত্যা: আইসিজের রায়ে সন্তুষ্ট বাংলাদেশ 
সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 
সংবাদ সম্মেলনে রিজভী:  আওয়ামী লীগের কর্মকাণ্ড ‘ধৈর্যের সীমা’ ছাড়াচ্ছে 
অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 
অবশেষে আন্তর্জাতিক আদালতের রায়: রোহিঙ্গা নিপীড়নে দোষী মিয়ানমার 
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন 
সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি
জগন্নাথপুরে মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসে সভা
জগন্নাথপুরে মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসে সভা
আজমিরীগঞ্জে এসআরএসপি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
আজমিরীগঞ্জে এসআরএসপি প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা
মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
মুহিবুর রহমান একাডেমিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নগরীর বিভিন্ন এলাকায় সড়ক বাতি উদ্বোধন
নগরীর বিভিন্ন এলাকায় সড়ক বাতি উদ্বোধন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী অনুষ্ঠানে সিসিক প্রশাসক: উচ্চশিক্ষা ও সিভিল সার্ভিসে পিছিয়ে পড়লে সিলেট নেতৃত্বশূন্য হয়ে যাবে
শিশু গ্রাম পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন সদস্যরা
শিশু গ্রাম পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন সদস্যরা
সুনামগঞ্জ সীমান্তে অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ সীমান্তে অবৈধ মালামাল আটক
রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ:  হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ:  হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top