জগন্নাথপুরে মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবসে সভা
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৭:০১:২৮ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় মৎস্য চাষ প্রদর্শনীর মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কলকলিয়া ইউনিয়নের বাদে খাশিলা গ্রামে প্রদর্শনী চাষির পুকুরপাড়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল হক আকন্দ।
সভায় বক্তব্য দেন মৎস্যচাষি ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন মিন্টু, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, মজুরুল হক নিসাতসহ অনেকে। এ সময় ফলাফল প্রদর্শনী চাষি, অন্যান্য প্রদর্শনী চাষি ও সহযোগী চাষিরা উপস্থিত ছিলেন।




