সশস্ত্র বাহিনী দিবসে উন্মুক্ত নৌবাহিনীর জাহাজ
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৬, ৭:০৭:১৯ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: আগামী ২১ নভেম্বর (শনিবার) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের পাঁচটি স্থানে বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় সদর ঘাঁট, চট্টগ্রামে নেভাল বার্থ, মোংলায় দিগরাজ নেভাল বার্থ, খুলনায় বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল এবং বরিশালে বিআইডব্লিউটিএ ঘাঁটে নৌবাহিনীর নির্ধারিত জাহাজগুলো দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।



