মৌলভীবাজারে জুলাই যোদ্ধাদের ক্রেস্ট প্রদান
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৫, ৬:০৮:৪৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন। বক্তব্য দেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, জুলাই আন্দোলনের সহযোদ্ধা মোঃ সাহাব উদ্দিন বাবলু, সজীব হাসান, কাজী মনজুর, তানজিয়া শিশির প্রমুখ। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।






