জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনগরে শ্বাসরোধে মহিলা হত্যায় গ্রেফতার ১


প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২৫, ৭:১৪:৩৮ অপরাহ্ন

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে এক নারীর মৃত্যুকে শুরুতে স্বাভাবিক মনে করে অপমৃত্যু মামলা দায়ের করা হলেও পরবর্তীতে ময়নাতদন্তে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। ঘটনার প্রায় চার মাস পর রাজনগর থানা পুলিশ মোঃ খলিল মিয়া ফেছাদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার জেলা পুলিশ কর্তৃক গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে গলা টিপে ওই মহিলাকে হত্যার দায় স্বীকার করেন খলিল মিয়া।
পুলিশ আরও জানায়, গত ৩১ মার্চ সকাল ৬টার দিকে রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহানা বেগমকে (৫১) নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আত্মীয়স্বজন কারো উপর কোন সন্দেহ নেই বলে বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে পুলিশকে জানায়। রাজনগর থানা পুলিশ লাশের সুরতহাল শেষে ১ এপ্রিল একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ভিকটিম শাহানা বেগমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ তথ্য পেয়ে নিহতের মেয়ে বিউটি বেগম রাজনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার পাওয়া এসআই (নিঃ) অরূপ সরকার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে একই গ্রামের খলিল মিয়াকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খলিল মিয়া জানায়, নিহত শাহানা বেগম এলাকায় মানুষের কাছে সুদে টাকা লেনদেন করতেন। তার সাথেও শাহানা বেগমের সুদে টাকা লেনদেন ছিল। মূলত এই টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শাহানা বেগমের সঙ্গে তার মনোমালিন্য হয়। ঘটনার দিন রাতে খলিল মিয়া নিহতের বাড়িতে যায়। সেখানে টাকা ফেরত দেওয়া নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে শাহানাকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে গলায় চাপ দিয়ে হত্যা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোবারক হোসেনের বরাত দিয়ে জেলা পুলিশ আরও জানায়, মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং অন্য কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করলে জানতে পারব।

প্রচ্ছদ এর আরও খবর
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো

সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়

কিউএস র‌্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
সুনামগঞ্জসহ ৫ মেডিকেলে বসছে ‘ইনমাস’ : ক্যান্সার-থাইরয়েড চিকিৎসায় আশার আলো
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
আমেরিকায় ডেমোক্রেটিক ঢেউয়েও মচকাবেন না ট্রাম্প!
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছাতকে দুই গ্রামের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
জিয়াপুর-বারীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
কমলগঞ্জে নিহত জাহাঙ্গীরের পরিবারের পাশে জামায়াত 
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
মালয়েশিয়ায় ৪ হাজার ১৬৮ অবৈধ অভিবাসী আটক
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
নবীগঞ্জের ১৫ হাওরে আমন-আউশের বাম্পার ফলন
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
আরও ১৩ ডেঙ্গুরোগী শনাক্ত
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
বর্ধিত ওয়ার্ডগুলোর উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সিসিক :মতবিনিময় সভায় প্রশাসক
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
শ্রমিকদের পাওনা আদায়ে দ্রুত সিদ্ধান্ত না নিলে ক্ষতি বাড়বে: জামায়াত আমীর
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
ধর্মপাশায় জরাজীর্ণ ভবনে পাঠদান
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ১২ মৃত্যু
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
কুয়েতে ৫ বাংলাদেশি গ্রেফতার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top