জুড়ীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২৫, ৮:২৭:৩১ অপরাহ্ন

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলুকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফুলতলা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ইউনিয়ন পরিষদ সদস্য ইমতিয়াজ গফুর মারুফ আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত চেয়ারম্যানকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে জানতে জুড়ী থানার অফিসার ইনচার্জ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।






