জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সম্পাদকীয়

ঘটনাটি তুচ্ছ হলেও তাৎপর্যবাহী


প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২৫, ১২:৩০:৪৮ অপরাহ্ন


সম্প্রতি একটি জাতীয় মিডিয়ায় ‘সহজ প্রযুক্তির ব্যবহারে বাঁচলো সাপে কাটা রোগী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, নীলফামারীর কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নীরবে দারুন একটা কাজ করে ফেলেছেন, একজন দরিদ্র সাপে কাটা রোগীকে নির্ঘাত মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে এনেছেন সাধারণ বুদ্ধি খাটিয়ে। উপযুক্ত চিকিৎসা শুরুর আগে রোগীর দমটা ধরে রাখতে ব্যবহার রেছেন আর্টিফিশিয়েল ম্যানুয়েল ব্রিদিং ইউনিট, যা অ্যাম্বু ব্যাগ নামে পরিচিত। এটি কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস সহায়ক যন্ত্র। খুব মামুলি এই চিকিৎসাযন্ত্রের বেলুনের মতো ফোলা অংশটি হাতে চাপ দিয়ে শ্বাস প্রশ্বাসের কষ্টে থাকা রোগীকে শ্বাস চালিয়ে যেতে সাহায্য করা যায়। চিকিৎসা কেন্দ্রের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আব্দুল মতিন বর্ণিত সাপে কাটা রোগীকে পরীক্ষা করে বিষক্রিয়ার আলামত পান। তিনি বলেন, রোগীর তীব্র শ্বাসকষ্ট ছিলো। দম বন্ধ হওয়ার অবস্থা দেখা দেয়। তিনি দ্রুত রোগীর শ্বাসনালীকে টিউব ওয়েল সিদ্ধান্ত নেন। এরপর এক ডোজ অ্যান্টিভেনম দেয়া হয়। কিন্তু সংশ্লিষ্ট হাসপাতালে কোন আইসিইউ নেই। আইসিইউ ছাড়া বাকী ৯ ডোজ অ্যান্টিভেনোম দিয়ে রোগীকে আশংকামুক্ত করা অসম্ভব। সিদ্ধান্ত হয় রোগীকে রংপুরে পাঠানো হবে। কিন্তু শ্বাস প্রশ্বাস চালু রাখতে হবে। খুব দ্রুত গেলেও দেড় ঘণ্টা লাগবে। তখন অ্যাম্বু ব্যাগই ভরসা। সারা রাস্তা পালা করে স্বাস্থ্যকর্মীরা অ্যাম্বু পাম্প করে রোগীকে শ্বাস প্রশ্বাস দিয়ে রংপুরে নিয়ে যান। সেখানে দ্রুত আইসিইউ’র ব্যবস্থা করা হয়। সকলের প্রচেষ্টায় রোগী সুস্থ হয়ে ওঠেন। উপরের ঘটনাটি সাধারণ চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি একজন রোগীকে সুস্থ করে তোলার এক অনন্য নজির। স্বাস্থ্যকর্মীদের বুদ্ধি ও মেধার ফলে এটা সম্ভব হয়েছে।

বলা বাহুল্য, বাংলাদেশে মেধাবী মানুষের অভাব নেই। অভাব শুধু সুযোগ সুবিধার। প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধনে সক্ষম হতেন, এমন অভিমত সচেতন মহলের। শুধু চিকিৎসা নয়, সকল ক্ষেত্রেই এমনটি সম্ভব।

কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আর্থিক অস্বচ্ছলতা ও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবের দরুণ প্রতি বছর এদেশ থেকে বিপুল সংখ্যক মেধাবী মানুষ বিদেশ চলে যাচ্ছেন। যারা দেশে থাকছেন, তারাও তাদের পেশাগত জীবনে তেমন কোন গুণগত পরিবর্তন আনতে পারছেন না। উদ্ভাবন দূরে থাক, স্বাভাবিক দায়িত্বটুকু পালনেও সক্ষম হচ্ছেন না বেশীর ভাগ ক্ষেত্রে। ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ডঃ শফিকুজ্জামান বলেন, কোন দেশ কতোটুকু বিকাশমান তা নির্ভর করে সে দেশের মেধাবী তথা দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর সামর্থ্যরে ওপর। মেধা পাচার সব ধরনের বিশেষজ্ঞদের ক্ষেত্রে ঘটলেও ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, প্রধানতঃ যাদের ওপর দেশের অগ্রগতি নির্ভরশীল এই শ্রেণীর মেধাবীরাই অধিক হারে দেশত্যাগ করে বিদেশে পাড়ি জমান। বিগত বছরগুলোতে বাংলাদেশে এ পর্যন্ত যতো মেধাবী মানুষ দেশত্যাগ করেছেন, তারা দেশে থাকলেও তাদেরকে কাজের বিশেষভাবে গবেষণা ও উদ্ভাবনের কাজে সহযোগিতা করা হলে বাংলাদেশ এখন উন্নতি ও অগ্রগতির শীর্ষ পর্যায়ে থাকতো। উপরের সাপেকাটা রোগীর চিকিৎসার ঘটনায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিত বুদ্ধি ও মেধার অনেকখানি প্রকাশ ঘটেছে। ঘটনাটি সামান্য হলেও এটা অত্যন্ত তাৎপর্যবাহী বলে আমরা মনে করি।

সম্পাদকীয় এর আরও খবর
ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

ডাকসু: সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের মঞ্চ

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

সম্পদের রেকর্ড গড়ার বছর ২০২৬

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

বাস্তব, না কল্পনা বিনা খরচে মালয়েশিয়ায় যাবে শ্রমিক!

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

তুচ্ছ বিষয় নিয়ে হতাহতের ঘটনা

সর্বশেষ সংবাদ
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
রেজিস্টারী মাঠে আমিরে মজলিসের নাগরিক সমাবেশ সফল করে তুলুন : মাওলানা এমরান আলম 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে : এম এ মালিক এমপি 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
ছাতকের অর্ধশত বছরের ঐতিহ্য : সারা বছরই নৌকা তৈরীতে জীবন চলে কারিগরদের 
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
আকাশসীমা ব্যবহারে আয় বাড়ছে
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
সেপ্টেম্বরের ১৭ দিনে বিদেশে পাড়ি জমিয়েছেন ৪০ হাজারের বেশি বাংলাদেশি
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
জেলা পরিষদের সব স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
দেশের ৬৪ শতাংশ সরকারি স্কুলে নেই প্রধান শিক্ষক
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top