জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মালয়েশিয়ায় সীমান্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩১:৩৫ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (অকচঝ) এবং ইমিগ্রেশন বিভাগের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা প্রতি মাসে ৫০,০০০ রিঙ্গিত পর্যন্ত ঘুষ নিয়ে বিদেশীদের প্রক্রিয়া অনুসরণ না করেই দেশে প্রবেশের সুযোগ দিয়েছে—যা সরাসরি জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এই ভয়াবহ তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তান শ্রী আজম বাকি।

তিনি জানান, জড়িত কর্মকর্তারা সফলভাবে প্রবেশকারী প্রতিটি বিদেশীর কাছ থেকে ১,৮০০ থেকে ২,৫০০ রিঙ্গিত ঘুষ নিয়েছেন। এ অর্থ নগদে বা এসক্রো অ্যাকাউন্টের মাধ্যমে আদায় করা হয়েছে। একেকজন কর্মকর্তা মাসে গড়ে ১০,০০০ থেকে ৫০,০০০ রিঙ্গিত ঘুষ গ্রহণ করেছেন।

ঘুষের কৌশল: এজেন্ট থেকে কাউন্টার পর্যন্ত: আজম বাকি বলেন, বিদেশী নাগরিকদের পাসপোর্ট নম্বর, ফ্লাইট টিকিটসহ সব তথ্য এজেন্টরা কর্মকর্তাদের সরবরাহ করত। এরপর কর্মকর্তারা নির্দিষ্ট ইমিগ্রেশন কাউন্টার চিহ্নিত করে দিতেন। সংশ্লিষ্ট কাউন্টারের কর্মকর্তা কোনো ধরনের বিস্তারিত যাচাই ছাড়াই ওই বিদেশীদের প্রবেশের অনুমতি দিতেন।

ব্যাপক গ্রেফতার অভিযান: এমএসিসি’র বিশেষ অভিযান “অপারেশন রেন্টাস” এ এখন পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৮ জন এনফোর্সমেন্ট অফিসার, পাঁচজন কোম্পানির মালিক এবং তিনজন সাধারণ নাগরিক। গ্রেফতারকৃত কর্মকর্তাদের বয়স ২৩ থেকে ৫৪ বছর, যারা কচ১ থেকে কচ৯ পর্যন্ত বিভিন্ন গ্রেডে কর্মরত ছিলেন।

অভিযানে ৫৭টি ব্যাংক অ্যাকাউন্ট (৪৮টি ব্যক্তিগত ও ৯টি কোম্পানির) জব্দ করা হয়েছে, যেগুলোর মোট মূল্য ২.৭ মিলিয়ন রিঙ্গিতেরও বেশি। এছাড়া নগদ ২০০,০০০ রিঙ্গিত, বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, সোনার বার, গয়না, ঘড়ি, হ্যান্ডব্যাগ ও টেলিযোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়েছে।

জাতীয় নিরাপত্তার সরাসরি হুমকি: আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই ধরনের ঘুষ কেলেঙ্কারি শুধু প্রশাসনিক দুর্নীতি নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ ঝুঁকি। কারণ অপরাধী চক্র বা সন্ত্রাসীরা সহজেই প্রক্রিয়া ছাড়াই দেশে প্রবেশ করতে পারে।

বিশেষজ্ঞ ও সংগঠনের প্রতিক্রিয়া: মালয়েশিয়ার সুপ্রিম কোর্টের সাবেক আইন উপদেষ্টা দাতুক সেলভরাজ বলেন, “এই ধরনের দুর্নীতি সীমান্ত সুরক্ষাকে সম্পূর্ণভাবে ভঙ্গুর করে দেয়। এটি শুধু অপরাধীদের নয়, সন্ত্রাসীদেরও প্রবেশের সুযোগ করে দেয়। এমন অপরাধের শাস্তি যদি দ্রুত এবং দৃষ্টান্তমূলক না হয়, তবে অন্য কর্মকর্তারাও একই পথে হাঁটবে।”

অন্যদিকে দুর্নীতি বিরোধী বেসরকারি সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মালয়েশিয়া-এর সভাপতি ড. মুহাম্মদ মোখতার আহমদ বলেন, “ঘুষের এই সিন্ডিকেট ভেঙে ফেলা জরুরি। তবে দীর্ঘমেয়াদে সমাধান আনতে হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সীমান্ত কর্মকর্তাদের ওপর কঠোর নজরদারি চালাতে হবে।”

তিনি আরও যোগ করেন, “জাতীয় নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ দেওয়া যাবে না। জনগণ চাইছে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থা।” মেলাকা, নেগেরি সেম্বিলান, কুয়ালালামপুর ও সেলাঙ্গরে পরিচালিত এ অভিযান মালয়েশিয়ার সীমান্ত নিরাপত্তা ব্যবস্থায় গভীর ফাটলকে উন্মোচন করেছে। এ ধরনের সিন্ডিকেট ভেঙে না ফেলতে পারলে দেশটির সুরক্ষা ব্যবস্থা আরও ভয়াবহ ঝুঁকিতে পড়বে।

প্রচ্ছদ এর আরও খবর
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top