জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

প্রবাসীদের অধিকার বিনষ্ট হতে দেব না : লন্ডনে সমাবেশে অধ্যাপক আব্দুল হান্নান

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৩৯:২০ অপরাহ্ন

শিক্ষাবিদ, সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) নির্বাচনী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান বলেছেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে একটি ইনসাফময় দেশ হিসেবে গড়ে তুলতে ইসলামের কোনো বিকল্প নেই। ইসলাম সমাজ ও রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে বিজয়ী করতে জামায়াতে ইসলামী দেশের মানুষকে নিয়ে কাজ করছে। আমরা চাই আল্লাহর জমিনে মানুষ ধর্ম বর্ণে নয়, মানুষ তার অধিকার পাবে আল্লাহর বিধান অনুযায়ী। দেশের তরুণ প্রজন্ম জামায়াতে ইসলামীকে বিজয়ী হিসেবে দেখতে চায়। তরুণ প্রজন্ম বলছে জামায়াতের কাছে দেশের মানুষের অধিকার নষ্ট হবে না। অধ্যাপক আব্দুল হান্নান বলেন, প্রবাসীরা দেশের উন্নতির মূল চালিকা। জামায়াতে ইসলামীকে আল্লাহ বিজয়ী করলে আমরা প্রবাসীদের কোনো অধিকার বিনষ্ট হতে দেব না।
তিনি সোমবার লন্ডনে প্রবাসী ওসমানীনগর-বিশ্বনাথ নাগরিক ফোরাম এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সমাজসেবী শাহ নেছার আলীর সভাপতিত্বে প্রধান সমন্বয়ক কাজী নজমুল আহমদ ও সদস্য সচিব আব্দুর রহিম রন্জুর যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন, টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর ব্যারিস্টার মস্তাক আহমদ, কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক আতিকুর রহমান জিলু, আলেমেদ্বীন মাওলানা আব্দুর রউফ, সলিসিটর জহির আহমদ, প্রবাসী সংগঠক মুহাম্মদ নুর বকস, সাংবাদিক এনামুল হক চৌধুরী, সাবেক ছাত্রনেতা রাজু মুহাম্মদ শিবলী, কমিউনিটি ব্যক্তিত্ব মস্তাক আহমদ, সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান বদর, টিভি উপস্থাপক এহিয়া আনছারী।
অধ্যাপক আব্দুল হান্নান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীকে স্মরণ করে বলেন, আমার অঞ্চলের কৃতি সন্তান বঙ্গবীর ওসমানী অন্যায়ের সাথে আপোষ করেননি। তিনি দেশকে যেভাবে স্বাধীন করেছেন তেমনিভাবে এগিয়ে নিতে চেয়েছেন। আমি সেই ওসমানীর এলাকার সন্তান। তিনি বলেন আমি ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। শিক্ষার জন্য কাজ করার চেষ্টা করেছি। কর্মসংস্থানের জন্য ব্যবসা প্রতিষ্ঠান করেছি। আমি এইগুলো করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য।
ওসমানী নগর-বিশ্বনাথের শিক্ষা বিষয়ে তিনি বলেন, আমি আমার জীবনের বড় অংশ কাটিয়েছি সিলেট অঞ্চলের শিক্ষা বিস্তারের কাজে। যুগের চাহিদা মিটাতে উন্নত স্কুল, কলেজ, মাদরাসা প্রতিষ্ঠার সাথে যুক্ত থেকেছি। বিশ্বনাথ ও ওসমানীনগরের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা সহজতর করতে আমি সাধ্যমত চেষ্টা করেছি। আল্লাহ আমাকে যদি বড় পরিসরে খেদমত করার সুযোগ দেন তবে একজন শিক্ষক হিসেবে এই অঞ্চলের শিক্ষা বিস্তারে আমি অগ্রাধিকার দিয়ে উন্নয়ন ও অগ্রগতির কাজ করবো।
সঙ্গীতশিল্পী ও সুরকার নওশাদ মাহফুজ ও হাসনাত চৌধুরীর নাশিদ পরিবশনা এবং বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক তালিব উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মুহিব রহমান, সলিসিটর শাহ আব্দুস সোবহান, ব্যবসায়ী সিরাজ আলী, সলিসিটর আব্দুল আলীম টিপ,ু মুহাম্মদ আব্দুল জলিল, মুহাম্মদ আব্দুল মালিক, ময়নুল ইসলাম চৌধুরী, আমির উদ্দিন, আনসার মিয়া, আব্দুল আহাদ, এম আর সুমন, আবুল খায়ের, কামরুল আলম, আব্দুল আলীম, আব্দুল বাসিত রফি, সাব্বির আহমদ, রাজিব আহমদ, আব্দুল্লাহ আল ফাহিম, আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

প্রচ্ছদ এর আরও খবর
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top