জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অভিবাসী দিবসে মালয়েশিয়া প্রবাসীদের সম্মাননা দিবে বাংলাদেশ হাইকমিশন

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৬:৩০:১১ অপরাহ্ন

আহমাদুল কবির, মালয়েশিয়া: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কৃষি, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা প্রবাসীদের “অভিবাসী দিবস পুরস্কার” প্রদান করা হবে। এ জন্য আবেদনপত্র জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান সুপরিচিত। বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস হলো রেমিট্যান্স, যার একটি উল্লেখযোগ্য অংশ আসে মালয়েশিয়ায় কর্মরত প্রায় ৮ লক্ষাধিক বাংলাদেশি অভিবাসীর কাছ থেকে। তারা শুধু অর্থ পাঠিয়েই সীমাবদ্ধ নন, বরং বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব, ব্যবসায়িক নেটওয়ার্ক বিস্তার এবং মালয়েশিয়ার অর্থনীতিতেও প্রত্যক্ষ অবদান রাখছেন।

শুধু আর্থিক দিক থেকে নয়, প্রবাসীরা বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে পরিচিত করতে একটি কার্যকর সেতুবন্ধনের ভূমিকা পালন করছেন। ডাক্তার, প্রকৌশলী, গবেষক থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা সবার সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে উপস্থাপন করছে।

হাইকমিশনের এই উদ্যোগ মূলত প্রবাসীদের সেই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার একটি প্রয়াস। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের স্বীকৃতি শুধু ব্যক্তিগত সম্মাননা নয়, বরং প্রবাসী সমাজকে আরও অনুপ্রাণিত করবে। এতে অভিবাসীদের মনোবল বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে প্রবাসীদের নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করবে।

আগ্রহী প্রবাসীরা আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট নম্বর, স্থায়ী ও বর্তমান ঠিকানা, পাসপোর্ট সাইজের ছবি, পেশাগত পরিচিতি, অর্জন/অবদানের বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দে) এবং প্রমাণাদি জমা দিতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে বাংলাদেশ হাইকমিশন, মালয়েশিয়া (ঘড় ৮, খড়ৎড়হম ণধঢ় কধিহ ঝবহম, ৫০৪৫০, কঁধষধ খঁসঢ়ঁৎ) অথবা ই-মেইলে সরংংরড়হ.শঁধষধষঁসঢ়ঁৎ@সড়ভধ.মড়া.নফ এবং ভং.নযপ.শষ@মসধরষ.পড়স-এ।

প্রতিবছর ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। বাংলাদেশে একই দিন পালিত হয় জাতীয় প্রবাসী দিবস। দিবসটি প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং অভিবাসন খাতে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি সুযোগ।

বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ প্রবাসীদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ককে আরও দৃঢ় করবে। পাশাপাশি মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে থাকা বাংলাদেশিদের আত্মপরিচয় ও মর্যাদাকে আরও উজ্জ্বল করে তুলবে।

প্রচ্ছদ এর আরও খবর
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু

সর্বশেষ সংবাদ
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
পরিশ্রম,কষ্ট ও সাধনা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না : অ্যাড. শিশির মনির
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
 সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সমাবেশ অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
তাহিরপুরে বিষপানে ৩ সন্তানকে হত্যা স্থানীয়দের অভিযোগ পিতা মাদকাসক্ত
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
দেশে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হওয়ায় বিনিয়োগ বাড়ছে : ড. এনামুল হক চৌধুরী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
রাসূল (সাঃ)-এর সীরাত অনুসরণেই শ্রমজীবী মানুষের মুক্তি : মুহাম্মদ শাহজাহান আলী
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ : দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
জীবনের সকল ক্ষেত্রে রাসূল (সা.)- এর আদর্শ অনুসরণ করতে হবে : অধ্যাপক আব্দুল হান্নান
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
শিক্ষার লক্ষ্য শুধু ভালো ফল নয় আদর্শ মানুষ হওয়া : মিফতাহ্ সিদ্দিকী
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
নবীজির (সা.) এর আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হবে : ড. বাবুল
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বিয়ানীবাজারে চাচার বিরুদ্ধে ভাতিজীকে ধর্ষণের অভিযোগ, একমাস পর মামলা
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
সিলেটে ডা. পুত্রের মৃত্যুর ১১ দিনের মাথায় মৌলভীবাজারে বাবার মৃত্যু
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সিলেটে যুবক আটক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top