জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের কল্যাণে কাজ করবে : মিশিগানে খন্দকার মুক্তাদির

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২৫, ৮:৫৬:২০ অপরাহ্ন

সুলায়মান আল মাহমুদ, মিশিগান থেকে: বাংলাদেশে আর কোনোদিন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের মনোনয়ন প্রত্যাশী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের কল্যাণে কাজ করবে। দেশের সব রাজনৈতিক দল এখন নীতিগতভাবে একমত যে ভবিষ্যতের নির্বাচনগুলো নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। একইসঙ্গে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না এই বিষয়েও সর্বসম্মতি গড়ে উঠেছে। এটি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি যুগান্তকারী ঘটনা বলে তিনি মন্তব্য করেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরের গেইট অব কলম্বাস হলে মিশিগান বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত প্রবাসীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সায়হান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়াসিকুজ্জামান রনি।

খন্দকার মুক্তাদির বলেন, বিগত সরকার দীর্ঘ ১৫ বছর সিলেটকে রাজনৈতিকভাবে অবিভাবকহীন রেখে দিয়েছে। ফলে সিলেটবাসী আজ নানা সমস্যায় জর্জরিত। তিনি বলেন, সিলেটে কোনো শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠেনি, শহরে জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে, ওসমানী বিমানবন্দর এখনো পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নয় এবং পর্যটন খাতেও পরিকল্পনার অভাবে সিলেট পিছিয়ে রয়েছে।

তিনি প্রবাসীদের আহ্বান জানান সিলেটে ব্যাপকভাবে বিনিয়োগ করার জন্য এবং বলেন, “আমি যদি রাষ্ট্র পরিচালনায় যাওয়ার সুযোগ পাই, তাহলে এসব সমস্যা সমাধানে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করবো।”

প্রবাসীদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আপনাদের আন্তরিকতা আমার অনুপ্রেরণা। আগামী নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

প্রচ্ছদ এর আরও খবর
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা

ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত

ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত

সর্বশেষ সংবাদ

আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top