পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২:৫২:৪১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের উদ্যোগে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা রোববার বিকেলে প্রধান প্রকৌশলী ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সেনানিবাস, জনপ্রশাসন, পুলিশ বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক নেতৃবন্দ, শিক্ষক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বিপিডিবির ঢাকাস্থ নবায়নযোগ্য জ্বালানি এবং গবেষণা ও উন্নয়ন পরিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী সৈকত সাহা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রুফটপ সোলার সিস্টেম স্থাপন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি বিস্তারিত আকারে উপস্থাপন করেন।





