জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ইসিতে জামায়াতসহ আট দল : নভেম্বরের মধ্যে গণভোটসহ পাঁচ দাবি

প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৯:১৮:৩৬ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগামী নভেম্বরের মধ্যে গণভোট করাসহ পাঁচ দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামপন্থী দল।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম সাংবাদিকদের বলেন, বর্তমান সময়ের আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি। আমরা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি জানিয়েছি।

কোনো কোনো দল জাতীয় নির্বাচন আর গণভোট এক দিনে আয়োজনের প্রস্তাব করেছে উল্লেখ করে এই জামায়াত নেতা বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হোক, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের যে চেতনা, ছাত্র-জনতার রক্তের যে স্বীকৃতি আমাদের দিতে হবে, সে জন্য জাতীয় নির্বাচন আর গণভোট এক দিনে নয়।

সংশোধিত আরপিওর আলোকে জাতীয় নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতেও দলগুলো নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বলে জানান এই জামায়াত নেতা। তিনি বলেন, কোনো কোনো দল আরপিওকে সংসদে আনার কথা বলেছে। আমরা মনে করি, আরপিও যেটা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে, এটায় কোনো কাটছাঁট করা যাবে না।

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোস্টেশন থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশনের সামনে আসে। সেখানে দলগুলো সংক্ষিপ্ত সমাবেশ করে।

৫ দফা দাবির মধ্যে আছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং ওই আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ‘ফ্যাসিস্ট’ সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; ‘স্বৈরাচারের দোসর’ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

দলের নেতা-কর্মীরা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, অন্তর্র্বতী সরকারের অধীন সুষ্ঠু নির্বাচন, গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। নেতারা আরও বলেন, সরকারের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে ঐকমত্য কমিশনের প্রস্তাব দ্রæত বাস্তবায়নই এখন সময়ের দাবি।

পরে আগারগাঁও মেট্রোস্টেশন থেকে মিছিল নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিলের নেতৃত্বে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও ঢাকা-১৩ আসনে জামায়াত–সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন। মিছিলে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নেতা-কর্মীরা অংশ নেন।

প্রচ্ছদ এর আরও খবর
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগদান প্রধানমন্ত্রীর

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগদান প্রধানমন্ত্রীর

শরতের আকাশে আগুন

শরতের আকাশে আগুন

সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট

সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত

সর্বশেষ সংবাদ
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগদান প্রধানমন্ত্রীর
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে যোগদান প্রধানমন্ত্রীর
শরতের আকাশে আগুন
শরতের আকাশে আগুন
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
সিলেটে সেপ্টেম্বরে ডেঙ্গুর দাপট
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
হাফিজ কামরুজ্জামান কামিলকে সংবর্ধনা প্রদান সম্পন্ন
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
৬ মাসে ৩ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের গণবিরোধী সিদ্ধান্ত : জামায়াত
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী : জাতিসংঘ অধিবেশনে একগুচ্ছ কর্মসূচি
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সিসিক প্রশাসকের সাথে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
শাবিপ্রবি শিবিরের সাবেক সভাপতির কলমে ‘জনতার জুলাই’
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি : মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
সিলেটে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সেমিনার অনুষ্ঠিত
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতক পৌরসভায় মহাপরিকল্পনা বিষয়ক পরামর্শ সভা 
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
ছাতকে রাতের আঁধারে গাছের গাড়ি আটকিয়ে টাকা নিচ্ছেন নৈশপ্রহরী !
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বড়লেখায় গরুর সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
জকিগঞ্জে ৪ হাজার পিছ ইয়াবাসহ যুবক আটক!
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top