জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস

১৩ ডিসেম্বর পর্যন্ত ভোটের নিবন্ধন করতে পারবেন মালয়েশিয়া প্রবাসীরা

প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৭:০১:০৪ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই স্লোগান সামনে রেখে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য অঞ্চলভিত্তিক নিবন্ধন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এর আওতায় মালয়েশিয়া প্রবাসীরা ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, প্রবাস থেকে পোস্টাল ভোট দিতে হলে প্রথমে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে চড়ংঃধষ ঠড়ঃব ইউ অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন অপশন নির্বাচন করতে হবে। মোবাইল নম্বর দিলে ওটিপি পাঠানো হবে, যা প্রবেশ করিয়ে নম্বরটি যাচাই করতে হবে। এরপর ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। পরবর্তী ধাপে পাসপোর্ট বা এনআইডির ছবি আপলোড করে প্রবাসের বর্তমান ঠিকানা দিতে হবে। সব তথ্য যাচাই শেষে সাবমিট করলে রেজিস্ট্রেশন সফল হওয়ার নোটিফিকেশন পাওয়া যাবে। এরপর ডাকযোগে ব্যালট পেপার পৌঁছানোর জন্য অপেক্ষা করতে হবে।

ব্যালটের খাম হাতে পাওয়ার পর ভেতরের নির্দেশনা অনুযায়ী অ্যাপ বা নির্ধারিত লিঙ্কে লগইন করতে হবে। মোবাইল নম্বর ও এনআইডি যাচাইয়ের পর নতুন পিন সেট করতে হবে। ব্যালট পেপারের সঙ্গে দেওয়া কিউআর কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা দেখাবে। এরপর তালিকা থেকে পছন্দের প্রার্থী নির্বাচন করে ভোট প্রদান করতে হবে। এ সময় ঘোষণাপত্রে স্বাক্ষর করা বাধ্যতামূলক। স্বাক্ষর না থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য হবে। ভোট দেওয়া ব্যালট পেপার এবং স্বাক্ষরযুক্ত ঘোষণাপত্র নির্ধারিত খামে ভরে ডাকযোগে বাংলাদেশে পাঠাতে হবে।

জাতীয় নির্বাচন কমিশনের ভেরিফাইড ফেসবুক পেজের তথ্যমতে, ১৯-২৩ নভেম্বর: পূর্ব এশিয়া, উত্তর আমেরিকা ও আফ্রিকার ৫০টি দেশ। ২৪-২৮ নভেম্বর: উত্তর আমেরিকার ১৪টি দেশ ও ওশেনিয়ার ২টি দেশ। ২৯ নভেম্বর-৩ ডিসেম্বর: ইউরোপের ৪২ দেশ। ৪-৮ ডিসেম্বর: সৌদি আরব। ৯-১৩ ডিসেম্বর: দক্ষিণ এশিয়ার ৭টি দেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ১১টি দেশ (মালয়েশিয়া অন্তর্ভুক্ত)। ১৪-১৮ ডিসেম্বর: মধ্যপ্রাচ্যের বাকি ১৪টি দেশ (সৌদি ছাড়া)। ১৯-২৩ ডিসেম্বর: বাংলাদেশে অবস্থানরত বিশেষ তিন ধরনের ভোটার ও বাদপড়া প্রবাসীদের নিবন্ধন।

হাইকমিশন আরও জানায়, নিবন্ধন সম্পন্ন হলে প্রবাসীদের ঠিকানায় ব্যালট পাঠানো শুরু হবে। প্রেরণের ১৬ থেকে ২৮ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৫ দিন করে নিবন্ধন কার্যক্রম চলবে এবং প্রবাসীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

প্রবাস এর আরও খবর
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বড়লেখা প্রবাসির মৃত্যু

লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

লন্ডন মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল

‘শিক্ষামূলক সফরে’ সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বৈঠক

‘শিক্ষামূলক সফরে’ সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে বৈঠক

গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ

গাম্বিয়ার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
পিডিবির রুফটপ সোলার সিস্টেম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
হামে বাদ পড়া শিশুদের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
আইডিয়া’র কনডিশনাল সীডমানি সাপোর্ট চেক হস্তান্তর
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
কোম্পানীগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের গাছের চারা বিতরণ
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
জেলা ও মহানগর যুবদলের কমিটিকে ড. এনামুল হক চৌধুরীর অভিনন্দন
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
অন্যের ট্রেড লাইসেন্সে ব্যবসা জুতার দোকান সিলগালা
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
ওসমানীনগরে আগুনে ঘর ভস্মীভূত
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
জেলা ও মহানগর যুবদলের আংশিক নতুন কমিটি ঘোষণা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
‘অপহৃত’ ২ কিশোর উদ্ধার মাদ্রাসা ছাড়তেই গা-ঢাকা
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে হামে নতুন ভর্তি আরও ১৩৭
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৪ ডেঙ্গুরোগী শনাক্ত
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
সাংবাদিক তামিম মজিদের মাতৃবিয়োগ : জালালাবাদ পরিবারের শোক
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের স্মারকলিপি
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বকে মিফতাহ্ সিদ্দিকীর অভিনন্দন 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
মৌলভীবাজারে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণ 
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top