তাহিরপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মিছিল সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৮:০৪:২১ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি: দাঁড়িপাল্লা দেশের সেবক হলে অমুসলিমসহ সকলেই নিরাপদ থাকবে ও ইনসাফ পাবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান।
শনিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারে দাঁড়িপাল্লার মিছিল পরবর্তী সভায় তিনি কথাগুলো বলেন। তিনি আরও বলেন, আপনারা সবাই দেশের শান্তি শৃঙ্খলা উন্নয়ন করতে আর চাঁদাবাজি, লুটপাট, দখলবাজ বন্ধ করতে নিরাপত্তা নিয়ে শান্তিতে বসবাস করতে দাঁড়িপাল্লায় ভোট দিন। এসময় জামায়াতে ইসলামীর সকল স্তরের নেতাকর্মী কর্মী সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





