জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. শেষ পাতা

প্রতি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করে স্মার্ট নগর গড়া হবে : সিসিক প্রশাসক


প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৬, ৭:৪৩:১৭ অপরাহ্ন

সিলেট সিটি কর্পোরেশনকে আধুনিক, নিরাপদ ও বিদ্যুৎ সাশ্রয়ী ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে অত্যাধুনিক এলইডি সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের বহর আবাসিক এলাকার প্রধান সড়কের বিআইডিসি পয়েন্ট থেকে টি-গার্ডেন এলাকা পর্যন্ত নবনির্মিত সড়কবাতির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় এ আধুনিক আলোকসজ্জা প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।
উদ্বোধনকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমিয়ে সাশ্রয়ী ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। নগরবাসীর জীবনমান উন্নয়ন এবং সিলেটকে পরিচ্ছন্ন ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট স্থাপন করা হবে। তিনি আরও বলেন, এই আলোকসজ্জা ব্যবস্থার নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নজরদারিতে থাকতে হবে।
প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস জানান, আধুনিক এলইডি লাইট স্থাপনের ফলে সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি ‘স্মার্ট কন্ট্রোল সিস্টেম’-এর মাধ্যমে সড়কবাতি ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয়তা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগ শুধু বিদ্যুৎ সাশ্রয়ই করবে না, বরং রাতের সড়ক দুর্ঘটনা কমাতে সহায়তা করবে এবং পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম মহসিন আহমদ ও বিল্লাল হোসেন, মো. মাহবুবুর রহমান, স্টোর কিপার মো. ইছমত আলীসহ বিদ্যুৎ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি

শেষ পাতা এর আরও খবর
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

রাজনগরে পৃথক ঘটনায় দু’জন নিহত

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

কুলাউড়ায় ২৯ শতক সরকারি জমি উদ্ধার

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

পূজা উদযাপন পরিষদ নবগঠিত কমিটির পরিচিতি সভা 

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top