কোম্পানীগঞ্জে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২১:০১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ৪টি ওয়ারেন্টভুক্ত দুলন মিয়া নামে এক দুর্ধর্ষ আসামিকে গ্রেফতার করা হয়েছে। সে উপজেলার নাজিরেরগাঁও (মাঝেরটুক) গ্রামের আব্দুল খালিকের ছেলে। শনিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বিস্ফোরক ও মাদকসহ ৪টি ওয়ারেন্টভূক্ত আসামি দুলন মিয়াকে ধরতে বেলা ২টার দিকে কোম্পানীগঞ্জ থানার এসআই সিকান্দর আলী, এএসআই নোমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় তাকে আটক করে হাতকড়া পড়িয়ে ঘর থেকে বের করার সময় সে দৌড়ে পালিয়ে যায়। পরে কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান ও ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে তাকে হাতকড়াসহ আটক করতে সক্ষম হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, গ্রেফতারকৃত দুলন মিয়ার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।





