গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে জাগপার লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৭:৫৬:৪৯ অপরাহ্ন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে লিফলেট বিতরণ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখা| বুধবার বিকেলে নগরীর সুরমা মার্কেট এলাকায় থেকে লিফলেট বিতরণ শুরু করে বিভিন্ন এলাকার এই লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ|
লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে গণভোটের কোনো বিকল্প নেই| বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং জনমতের সঠিক প্রতিফলন ঘটাতে অবিল¤ে^ গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে| ১১ দলীয় জোটের এই সংগ্রাম জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে| তারা আরও বলেন, সাধারণ মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব|
এসময় বক্তব্য রাখেন জাগপা সিলেট মহানগরের সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন| এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, যুব জাগপা নেতা আব্দুল্লাহ আল মামুন, জাগপা সিলেট মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক ˆসয়দ নূর আহমদ জুনেদ, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা নাজমা বেগম, কার্যকরি সদস্য ফারুক আহমদ, রাসেল মিয়া, আকমল হোসেন প্রমুখ| বিজ্ঞপ্তি




