সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার: নাসিম হোসাইন
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৮:১৯ অপরাহ্ন
মহানগর বিএনপির দোয়া মাহফিল

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, মরহুম এম সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের রূপকার এবং সিলেটের কৃতী সন্তান। দেশের প্রতিটি বড় উন্নয়নে তাঁর হাতের স্পর্শ রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলের আধুনিকায়ন, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, দেশ ও দলের সংকটময় মুহূর্তে এম সাইফুর রহমান সবসময় অভিভাবকের মতো দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর সততা, কর্মনিষ্ঠা ও দেশপ্রেম আজ আমাদের জন্য অনুকরণীয় আদর্শ।
ইমদাদ হোসেন চৌধুরী বলেন, মরহুম এম সাইফুর রহমানের সততা ও দেশপ্রেম আমাদের রাজনীতির মূল প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণে কাজ করে যেতে হবে।
দোয়া মাহফিলে মরহুম এম সাইফুর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির শাহীন, মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মাহবুবুল হক চৌধুরী, রেজাউল করিম আলো, মতিউল বারী খুর্শেদ, নাদির খান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুম, জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সবুর আহমদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক মিজান আহমদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়েরুল ইসলাম খায়ের, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, সহপ্রচার সম্পাদক আলী হায়দার মজনু, সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, সহশ্রম বিষয়ক সম্পাদক খোকন ইসলাম, সদস্য কাজী মুহিবুর রহমান মুহিব, ওলিউর রহমান ডেনি, আব্দুল মুমিন, মতিউর রহমান শিমুল, হারুনুর রশিদ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ নুনু, বিএনপি নেতা নজরুল ইসলাম, আব্দুল মালেক, কবির আহমদ, জেহিন আহমদ, রকি আহমদসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। বিজ্ঞপ্তি






