গোয়াইনঘাটে প্রশিক্ষিত ইমাম সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৮:১৩:২৬ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা রিসোর্স সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এফএস মো. ইসমাইল আলীর সভাপতিত্বে মাওলানা আবুল হাসনাতের সঞ্চালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুল হাসান।
সম্মেলনে প্রধান অতিথি ইউএনও রতন কুমার অধিকারী বিশেষ কারণে অনুপস্থিত হতে না পারায় তার অনুমতিক্রমে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউছুফ কামাল, মডেল কেয়ারটেকার মাওলানা সালেহ আহমদ, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আবুল খায়ের। সভায় বক্তারা বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে ব্যক্তি, সমাজ ও দেশের উন্নয়নে ইমামরা অবদান রাখতে পারেন। সভা শেষে মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মন্নান।





