অংকুর সাহিত্য পাঠাগারে প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৯ এপ্রিল ২০২৬, ১০:০৭:০৯ অপরাহ্ন

পহেলা ˆবশাখ উপলক্ষে সিলেটের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান অংকুর সাহিত্য পাঠাগারের উদ্যোগে ˆবশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে| বাংলা নববর্ষ উপলক্ষে অংকুর সাহিত্য পাঠাগার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কবিতা প্রতিযোগিতা, স্থিরচিত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি মুজাম্মেল হোসেন ইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ˆসয়দ দিলওয়ার হোসেন জামিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবী মো. আরিফ আহমদ, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম, টুলটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি মো. কাবুল আহমদ, মানবাধিকার কর্মী মো. দিলওয়ার আহমদ, সাহিত্য কর্মী মো. কামাল আহমদ ও কবি মো. মকসুদ আহমদ|
এছাড়াও উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, পাঠাগারের উপদেষ্টা ও সাবেক সভাপতি মো. সাইফ উদ্দিন আহমদ সাবিল, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ˆসয়দ ফরহাদ হোসেন, পাঠাগারের উপদেষ্টা কয়েছ আহমেদ সাগর, পাঠাগারের উপদেষ্টা ও পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি মো. শওকত আহমদ, পাঠাগারের সহ সভাপতি মো. মুর্শেদ আহমদ, পাঠাগার সম্পাদক মো. ইমাদ উদ্দিন, প্রচার সম্পাদক আবিদ হাসান, কার্যনির্বাহী সদস্য রাহিব আহমদ, শাহরিয়ার আহমদ, মোশারফ হোসেন শাহী, আল-রাফি ও আব্দুর রহমান|
প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছেন ইয়াসমিন লামিয়া, ২য় স্থান তাসনিম বিনতে ইসলাম খুশি এবং ৩য় স্থান অর্জন করেছেন জান্নাতুল ফেরদৌস টুম্পা| অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ| বিজ্ঞপ্তি




