ওসমানী মেডিকেল থেকে দালাল চক্রের লিডার আটক
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০২৬, ৮:৪৪:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত দালাল চক্রের এক লিডারকে আটক করেছে পুলিশ| বুধবার (১৫ এপ্রিল) বিকাল ৬টার দিকে হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়|
আটককৃতের নাম সোহাগ (৩৫)| তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার গড়িবিশন এলাকার মৃত তোতা মিয়ার ছেলে|
পুলিশ জানিয়েছে, সোহাগ দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্রের লিডার হিসেবে কাজ করে আসছিলেন| তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবস্থান করে রোগীর ¯^জনদের ভুল বুঝিয়ে ¯^ল্প খরচে চিকিৎসার প্রলোভন দেখিয়ে প্রতারণা করতেন|
এর সত্যতা তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মো মনজুরুল আলম জানান, কোতোয়ালী জোনের সিটিএসবি টিম ও ডিবি টিমের যৌথ অভিযানে তাকে আটক করা হয়েছে| তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|





